Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

গাড়ির পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীকে ছুরি দিয়ে কোপাল নাবালক

দ‍্য ওয়াল ব‍্যুরো: ভুল জায়গায় গাড়ি রেখেছিলেন এক ব‍্যক্তি। সেই থেকেই শুরু হয় বচসা। অশান্তি ওঠে চরমে। আর এর জেরেই ওই ব‍্যক্তিকে ছুরি দিয়ে কোপাল এক নাবালক। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে দিল্লির ভারত নগর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত ১০ট

গাড়ির পার্কিং নিয়ে বচসা, প্রতিবেশীকে ছুরি দিয়ে কোপাল নাবালক

শেষ আপডেট: 5 August 2018 03:50

দ‍্য ওয়াল ব‍্যুরো: ভুল জায়গায় গাড়ি রেখেছিলেন এক ব‍্যক্তি। সেই থেকেই শুরু হয় বচসা। অশান্তি ওঠে চরমে। আর এর জেরেই ওই ব‍্যক্তিকে ছুরি দিয়ে কোপাল এক নাবালক। শনিবার রাতে এই ঘটনা ঘটেছে দিল্লির ভারত নগর এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত ১০টা নাগাদ গাড়ির পার্কিং নিয়ে ঝামেলা শুরু হয় ওই এলাকারই বাসিন্দা রাজা রহেজার সঙ্গে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে বচসা পরিণত হয় হাতাহাতিতে। আর সেই সময়েই রাজা রহেজাকে ছুরি দিয়ে আঘাত করে তারই প্রতিবেশী এক নাবালক। জানা গিয়েছে, ছেলেটির নাম গর্ব। রাজার মাথায় এবং মুখে তিন বার ছুরি দিয়ে কোপায় সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই ব‍্যক্তিকে।

```