Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

গেমসে মেহুলি ব্যক্তিগত ইভেন্টে পদক না পেলেও দলগত সাফল্যে খুশি পরিবার

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) প্রথমদিনেই ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলে সেটি বিরাট ব্যাপার হতো। তবে শুটার মেহুলি ঘোষ (Mehuli Ghosh) ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগত ইভেন্টে রুপো পেয়েছেন। তাতেও খুশি মেহুলির পরিবার। ওই ইভ

গেমসে মেহুলি ব্যক্তিগত ইভেন্টে পদক না পেলেও দলগত সাফল্যে খুশি পরিবার

শেষ আপডেট: 24 September 2023 18:46

দ্য ওয়াল ব্যুরো: এশিয়ান গেমসের (Asian Games) প্রথমদিনেই ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলে সেটি বিরাট ব্যাপার হতো। তবে শুটার মেহুলি ঘোষ (Mehuli Ghosh) ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে দলগত ইভেন্টে রুপো পেয়েছেন। তাতেও খুশি মেহুলির পরিবার।

ওই ইভেন্টে বাংলার মেহুলি ছাড়াও ছিলেন ভিনরাজ্যের রমিতা ও আশি চৌকসি। ১৯তম গেমসের প্রথম দিনেই ভারতীয়দের জন্য সাতসকালেই খুশির খবর এনে দিয়েছেন এই তিন কন্যা।

ব্যক্তিগত ইভেন্টে অল্পের জন্য পদক হাতছাড়া হয়েছে মেহুলির। যদিও রবিবার বৈদ্যবাটির বাড়িতে বাবা নিমাই ঘোষ ও মা মিতালি ঘোষ টিভির সামনে বসেছিলেন মেয়ের হাতে পদক দেখবেন বলে। সেই আশা পূরণ হয়েছে অবশ্য। যদিও সেটি পেয়েছেন দলগত বিভাগে।

বাবা নিমাই ঘোষ জানালেন, আমার মেয়ে বলে বলছি না, ওর লড়াই বাকিদের অনুপ্রেরণা দেবে। শূন্য থেকে শুরু করে এই জায়গায় পৌঁছতে পেরেছে, এটি বিরাট বিষয়। তবে আরও ভাল লাগত ব্যক্তিগত ইভেন্টে পদক জিতলে। তাও যা করেছে আমরা খুশি।

মা মিতালিও বলেছেন, কতদিন আমাদের বৈদ্যবাটির বাড়িতে আসেনি। মাসের পর মাস ত্যাগ স্বীকার করে হায়দরাবাদ ট্রেনিং ক্যাম্পে পড়ে রয়েছে। মেহুলি ট্রেনিং করেন হায়দরাবাদে অলিম্পিক্সে পদকজয়ী প্রাক্তন শুটার গগন নারাঙের অ্যাকাদেমিতে। সেখানে মেহুলিকে শেখান বিবস্বান গঙ্গোপাধ্যায়।

মেহুলির মা আরও জানিয়েছেন, এবার মেয়ে ঘরে ফিরলে ওঁর পছন্দের রান্না করে খাওয়াবেন। বাকুতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক পাওয়ার পরেও ঘরে ফেরেননি বাংলার নামী শুটার।

বাংলার এই শুটারকে গেমসে প্রথমদিনেই পদক জিততে দেখে টুইট করে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আভাস দিয়েছেন গেমসে সফল বাংলার তারকাদের সংবর্ধনাও দেবেন গেমস থেকে ফিরলে।

আইএসএলে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল, অচেনা বিপক্ষকে সমীহ কোচ কার্লোসের


```