Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

পাঁচ লাখ শূন্যপদে চাকরির সুযোগ, পুজোর মুখে গৌরী সেন মিসো

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় বড়সড় চমক দিতে চলেছে ই-কমার্স সংস্থা মিসো (Meesho)। কিছুদিন আগেই প্রায় ১৫০ কর্মী ছাঁটাই করেছিল এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম। কিন্তু উৎসবের মরসুমে একেবারে দরাজ হাতে চাকরির সুযোগ আনল মিসো। সংস্থার তরফে জানানো হয়েছে,

পাঁচ লাখ শূন্যপদে চাকরির সুযোগ, পুজোর মুখে গৌরী সেন মিসো

শেষ আপডেট: 26 September 2023 05:16

দ্য ওয়াল ব্যুরো: পুজোয় বড়সড় চমক দিতে চলেছে ই-কমার্স সংস্থা মিসো (Meesho)। কিছুদিন আগেই প্রায় ১৫০ কর্মী ছাঁটাই করেছিল এই অনলাইন শপিং প্ল্যাটফর্ম। কিন্তু উৎসবের মরসুমে একেবারে দরাজ হাতে চাকরির সুযোগ আনল মিসো।

সংস্থার তরফে জানানো হয়েছে, পাঁচ লাখ শূন্যপদে চাকরি দেবে মিসো (Meesho)। তারজন্য সিভি জমা করতে বলা হয়েছে যোগ্য প্রার্থীদের। টায়ার-৩ ও টায়ার-৪ গ্রুপে নিয়োগ শুরু হবে খুব তাড়াতাড়ি। শুরুতে ডেলিভারি অ্যাসোসিয়েটদের নেওয়া হবে। তারপর অন্যান্য গ্রুপে নিয়োগ শুরু হবে।

মিসোর (Meesho) চিফ এক্সপিরিয়েন্স অফিসার সৌরভ পাণ্ডে বলেছেন, "পুজোর সময় আমরা চাকরির সুযোগ আনছি। আমাদের সংস্থার বিভিন্ন পদে নিয়োগ শুরু হবে। অন্তত পাঁচ লাখ যোগ্য প্রার্থীকে চাকরি দিতে চলেছি আমরা।"

দিল্লি আইআইটির প্রাক্তনী ভিদিত আত্রে ও সঞ্জীব বার্নওয়াল মিলে ২০১৫ সালে সোশ্যাল ই-কমার্স প্ল্যাটফর্ম মিসো শুরু করেছিলেন। ডিসেম্বর মাসে পথচলা শুরু করেছিল সংস্থাটি। বাজার ধরতে তিনটি পিলারের উপর ভরসা রেখেছিল মিসো। সরবরাহকারী, রিসেলার ও কাস্টমার। এখানে সরবরাহকারীর কাছ থেকে রিসেলাররা জিনিস কেনেন ও তা শেষে কাস্টমারদের দেওয়া হয়। বর্তমান ফ্লিপকার্ট ও আমাজনের মতো বিগ ব্র্যান্ড ই-কমার্স প্ল্যাটফর্মের সঙ্গেও পাল্লা দিচ্ছে মিসো। নিজেদের জিনিসের দাম কম করেই মার্কেট ধরতে চাইছে এই সংস্থাটি। অন্য ই-কমার্স সংস্থার তুলনায় এই সাইটে জিনিসপত্রের দাম অনেক কম। পাশাপাশি প্রায় সবসময়েই অফারের সুবিধা পান গ্রাহকেরা।

আরও পড়ুন: ৬ বছর কাজ করার পর চাকরি গেল গুগল কর্মীর! আচমকা ছাঁটাইয়ের মেল পেয়ে দিশাহারা


```