Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

উৎসবের মরসুমে বিক্রি বাড়ল মারুতি সুজুকির

দ্য ওয়াল ব্যুরো : কয়েকমাস ধরেই মন্দা চলছে গাড়ি শিল্পে। বেশ কয়েকটি গাড়ি কারখানা বন্ধ রাখা হয়েছে। ওই শিল্পে ছাঁটাই হয়েছেন বহু লোক। এর মধ্যে শুক্রবার শোনা গেল সুখবর। গত অক্টোবর মাসে দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকির গাড়ির বিক্রি দেশের ব

উৎসবের মরসুমে বিক্রি বাড়ল মারুতি সুজুকির

শেষ আপডেট: 1 November 2019 14:50

দ্য ওয়াল ব্যুরো : কয়েকমাস ধরেই মন্দা চলছে গাড়ি শিল্পে। বেশ কয়েকটি গাড়ি কারখানা বন্ধ রাখা হয়েছে। ওই শিল্পে ছাঁটাই হয়েছেন বহু লোক। এর মধ্যে শুক্রবার শোনা গেল সুখবর। গত অক্টোবর মাসে দেশের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকির গাড়ির বিক্রি দেশের বাজারে ২.৫০ শতাংশ বেড়েছে। অক্টোবর মাসে দেশে দুর্গাপুজো ও দেওয়ালি উৎসব পালিত হয়। মারুতি সুজুকি জানিয়েছে, গত বছরের অক্টোবর মাসে ১৩৮, ১০০ টি গাড়ি বিক্রি হয়েছিল। এবারের অক্টোবর মাসে বিক্রি হয়েছে ১৪১, ৫৫০ টি। তার মধ্যে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে ১৩৯, ১২১ টি। বিদেশে গাড়ি রফতানি বেড়েছে ৫.৬৮ শতাংশ। অক্টোবরে মোট ৯ হাজার ১৫৮ টি গাড়ি রফতানি করা হয়েছে। নিউ ওয়াগনার, সেলেরিও, ইগনিস, সুইফট, বালেনো এবং ডিজায়ার মডেল বিক্রি হয়েছে মোট ৭৫,০৯৪ টি। ওই মডেলগুলির বিক্রি বেড়েছে ১৫.৯১ শতাংশ। ছোট গাড়ির মধ্যে ওল্ড ওয়াগনার, এস-প্রেসো এবং অলটো-র বিভিন্ন মডেলের বিক্রি কমেছে ১৩.০৯ শতাংশ। ওই মডেলের গাড়িগুলি বিক্রি হয়েছে মোট ২৮,৫৩৭ টি। মারুতি সুজুকির শেয়ারের দাম বেড়েছে ১.২০ শতাংশ।

```