Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ভোল বদলাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার, নয়া শিক্ষানীতিতে একাধিক উদ্যোগ সরকারের

ভোল বদলাচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থার, নয়া শিক্ষানীতিতে একাধিক উদ্যোগ সরকারের

শেষ আপডেট: 13 October 2023 19:24

দ্য ওয়াল ব্যুরো: প্রাক প্রাথমিক থেকে উচ্চশিক্ষা। ভোল বদলাতে চলেছে রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার। জাতীয় শিক্ষানীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করা হচ্ছে আমূল পরিবর্তন। আর এরই মধ্যে এবার কলেজের অধ্যাপকরা পড়াতে যাবেন স্কুলে, সম্প্রতি এমনটাই শিক্ষা দফতরের তরফে ঠিক করা হয়েছে। যার জন্য  জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে সংশ্লিষ্ট দফতর সূত্রের খবর।

রাজ্যে জাতীয় শিক্ষানীতির অংশ হিসাবে জেলাভিত্তিক ক্লাস্টার গড়ছে শিক্ষা দফতর। গোটা রাজ্যে ২০টি হাব তৈরি করা হবে বলে জানা গিয়েছে। কোনও বড় কলেজ বা স্কুলকে এই হাব হিসাবে বেছে নেওয়া হবে। । জেলাভিত্তিক স্তরে এখান থেকেই গোটা প্রক্রিয়াটা চলবে। এই হাব থেকেই জেলার কলেজ ও স্কুল পরিচালিত হবে বলে শিক্ষা দফতর সূত্রের খবর।

রাজ্য শিক্ষানীতি অনুযায়ী, বিদ্যালয়ের পড়ুয়াদের উচ্চশিক্ষার পাঠের ধারণা আগে থেকেই দিতে চায় সরকার। সেই কারণেই নেওয়া হচ্ছে এই উদ্যোগ। কলেজ-বিশ্ববিদ্যালয় থেকে স্কুল, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানই ক্লাস্টারের ভিত্তিতে বিভিন্ন বিষয়ের তথ্য আদানপ্রদান করবে। শিক্ষা দফতরের সঙ্গে গোটা প্রক্রিয়াটির সমন্বয় রাখবে সংশ্লিষ্ট জেলার জেলা শাসকেরা। হাবের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে ১০৩ টি। যার মধ্যে আবার স্কুল, কলেজ দুই থাকতে পারে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

অন্যদিকে, স্কুল এবং পঠনপাঠনের বিষয়ে পাঠ দিতে প্রধান শিক্ষকদের সম্প্রতি আইআইএম জোকার শিক্ষকদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ইতিমধ্যে প্রথম পর্যায়ে ৯৮৫ জন ও দ্বিতীয় দফায় ৬২৬ জনকে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই উদ্যোগের আর্থিক খরচ বহন করছে স্কুল শিক্ষা দফতর। বৃহষ্পতিবার প্রশিক্ষণপ্রাপ্তদের নিয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে ধনধান্য অডিটোরিয়ামে। সেখানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা কতটা লাভবান হয়েছেন, তাঁদের প্রশিক্ষিত পদ্ধতি বা শিক্ষা স্কুলে কতটা কার্যকর করতে পেরেছেন, তা ৯টি উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়।


```