Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?আরব দুনিয়ায় অশান্তির মেঘ সরছে? আমেরিকা-ইরান যুদ্ধবিরতি বাড়াতে সবুজ সঙ্কেত, ‘নীতিগত’ সায় দুপক্ষের

কুকুরকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনা! ধৃত মালিক, দোষ চাপালেন পোষ্যর উপরেই

দ্য ওয়াল ব্যুরো: কুকুরকে গাড়ি চালানো শেখাতে গিয়ে ধৃত মালিক! প্রথমে নিয়ম ভেঙে জোরে গাড়ি চালানোর অভিযোগে গাড়িটিকে থামায় পুলিশ। তার পরে চালকের আসনে একটি পিটবুল কুকুরকে বসে থাকতে দেখে তাদের চক্ষু চড়কগাছ! তখনই পাশে বসে থাকা মালিক দাবি করেন,

কুকুরকে গাড়ি চালানো শেখাতে গিয়ে দুর্ঘটনা! ধৃত মালিক, দোষ চাপালেন পোষ্যর উপরেই

শেষ আপডেট: 2 April 2020 10:05

দ্য ওয়াল ব্যুরো: কুকুরকে গাড়ি চালানো শেখাতে গিয়ে ধৃত মালিক! প্রথমে নিয়ম ভেঙে জোরে গাড়ি চালানোর অভিযোগে গাড়িটিকে থামায় পুলিশ। তার পরে চালকের আসনে একটি পিটবুল কুকুরকে বসে থাকতে দেখে তাদের চক্ষু চড়কগাছ! তখনই পাশে বসে থাকা মালিক দাবি করেন, তিনি তাঁর পোষ্যকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। পোষ্যেরই দোষে এমনটা হয়েছে ওয়াশিংটনের এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে। জানা গেছে, রবিবার হঠাৎই একটি এমার্জেন্সি টেলিফোন পায় পুলিশ। কেউ এক জন জানান, একটি গাড়ি অত্যন্ত জোরে চলছে রাস্তা দিয়ে, দু'টি গাড়িকে ধাক্কাও মেরেছে। মেরে পালিয়ে গেছে এলাকা থেকে। এই ফোনের পরেই একই অভিযোগে আরও কয়েকটি ফোনকল আসে পরপর। জানা যায়, একটি গাড়ি ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার বেগে ছুটছে এলাকা দিয়ে। খবর পেয়েই গাড়িটিকে খুঁজে বার করে আটকায় পুলিশ। আর তখনই দেখা যায় এই বিস্ময়জনক দৃশ্য! পিটবুলবাবু বসে আছেন চালকের আসনে, মনের সুখে ছোটাচ্ছেন গাড়ি, পাশের আসনে মালিক বসে স্টিয়ারিং ঘোরাতে সাহায্য করছেন একটু-আধটু।

Random Collection of 25 Funny Dogs Driving Car | Staffordshire ...

অ্যালবার্তো টিটো অ্যালেজান্দ্রো নামের ওই মালিককে তখনই গ্রেফতার করে পুলিশ। তিনি ড্রাগ নিয়ে ছিলেন বলেও জানা গেছে। পুলিশ জানিয়েছে, কাস্টডিতে নেওয়ার পরে ওই ব্যক্তি স্বীকার করেছেন, তিনি নাকি তাঁর কুকুরকে গাড়ি চালাতে শেখাচ্ছিলেন। তাই কুকুরের দোষেই দুর্ঘটনা ঘটেছে। এক পুলিশ কর্তার কথায়, "আমি এত দিন বহু মানুষকে গ্রেফতার করতে গিয়ে বহু অজুহাত শুনেছি। কিন্তু এমনটা কখনও শুনিনি, যে কেউ তার কুকুরের ঘাড়ে দোষ চাপাচ্ছে!"

```