Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সৌরভের কারখানার জন্য? গড়বেতায় ৩৫০ একর জমি শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকায় দিলেন মমতা

বাংলায় এখন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন সৌরভ। গত মাসে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঠিক পাশেই বসেছিলেন তিনি। পরে তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলার শিল্প পরিবেশ, সুলভ দক্ষ শ্রমিক এবং সরকারের ইতিবাচক মনোভাবের তারিফ করেন মহারাজ। সেই সঙ্গে বোঝাতে চান যে বাংলায় শিল্পে বিনিয়োগের প্রক্রিয়া সহজ। প্রশাসনিক জটিলতা নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে সুবিধায় অসুবিধায় সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। কারণ, তিনি যতই ব্যস্ত থাকুন, টেক্সট মেসেজের জবাব দেন। ব্যক্তিগত স্তরে বন্ধু সম্পর্ক রক্ষা করে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সৌরভের কারখানার জন্য? গড়বেতায় ৩৫০ একর জমি শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকায় দিলেন মমতা

শেষ আপডেট: 4 December 2023 18:24

দ্য ওয়াল ব্যুরো: বাংলায় তাঁর তৃতীয় ইস্পাত কারখানা গড়ে তোলার ব্যাপারে ইতিমধ্যে ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজ জানিয়েছিলেন, ওই কারখানার জন্য জমির ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে তাঁর কথা চলছে। সম্ভবত পশ্চিম মেদিনীপুরে সেই জমি পাওয়া যাবে।

 এতদিন পর্যন্ত সেই জমি চিহ্নিত হয়নি। আগে অনেকে মনে করছিলেন, পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হয়তো সৌরভকে জমি দেওয়া হবে। জিন্দলদের দেওয়া অব্যবহৃত জমি ফেরত নিয়ে সৌরভকে দেবে সরকার।

কিন্তু এরই মধ্যে সোমবার রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমকে ১ টাকার মূল্যে ৩৫০ একর জমি লিজে দেবে রাজ্য সরকার। শর্ত একটাই ওই জমি শুধু শিল্পের জন্যই ব্যবহার করতে হবে। তবে রাজ্য শিল্পোন্নয়ন নিগম ১ টাকায় জমি পেলেও তা শিল্পের জন্য কী শর্তে দেবেন তা এখনও পরিষ্কার নয়। অনেকে সময়ে নিলাম করে জমির লিজ- মূল্য স্থির করা হয়। অনেক সময়ে কর্মসংস্থানের সম্ভাবনা দেখে নাম মাত্র মূল্যেও শিল্পসংস্থাকে জমি দেয় সরকার।

এই জমি থেকেই সৌরভকে শিল্পের জন্য জমি দেওয়া হবে কিনা তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। তবে প্রশাসনের অনেকেরই ধারণা এই গড়বেতার এই সাড়ে তিনশ একর জমি থেকেই সৌরভের কারখানার জন্যও জমি দেওয়া হবে।

বাংলায় এখন ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হয়েছেন সৌরভ। গত মাসে শিল্প সম্মেলনে মুখ্যমন্ত্রীর ঠিক পাশেই বসেছিলেন তিনি। পরে তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বাংলার শিল্প পরিবেশ, সুলভ দক্ষ শ্রমিক এবং সরকারের ইতিবাচক মনোভাবের তারিফ করেন মহারাজ। সেই সঙ্গে বোঝাতে চান যে বাংলায় শিল্পে বিনিয়োগের প্রক্রিয়া সহজ। প্রশাসনিক জটিলতা নেই। মুখ্যমন্ত্রীর সঙ্গেও এ ব্যাপারে সুবিধায় অসুবিধায় সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। কারণ, তিনি যতই ব্যস্ত থাকুন, টেক্সট মেসেজের জবাব দেন। ব্যক্তিগত স্তরে বন্ধু সম্পর্ক রক্ষা করে চলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নবান্ন সূত্রে বলা হচ্ছে, মমতাও চাইছেন সৌরভ দ্রুত কারখানা পত্তনের কাজ শুরু করুন। কারণ, তা রাজ্যে লগ্নির ব্যাপারে বিনিয়োগকারীদের মনে সাহস ও আস্থা যোগাবে। তা ছাড়া গড়বেতার কারখানায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হলে তাও রাজ্যের জন্য এক ইতিবাচক অধ্যায় হবে।

```