Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া হবে দিঘার জগন্নাথ মন্দির, ৫ লক্ষ ১ টাকা দেবেন মমতা

দিঘার নতুন জগন্নাথ মন্দিরে সোনার ঝাড়ু উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির উদ্বোধনের আগে প্রশাসনিক বৈঠকে তিনি জানান, দান প্রক্রিয়া শুরু হলে প্রথম দান করবেন তিনিই—মূল্য ৫,০০,০০১ টাকার একটি সোনার ঝাড়ু।

সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়া হবে দিঘার জগন্নাথ মন্দির, ৫ লক্ষ ১ টাকা দেবেন মমতা

সোনার ঝাড়ুর জন্য ৫ লক্ষ দেবেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 16 April 2025 19:28

দ্য ওয়াল ব্যুরো: দিঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথদেবের জন্য সোনার ঝাড়ু উপহার দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জন্য ৫ লক্ষ ১ টাকা দেবেন বলে জানালেন তিনি।

আগামী ৩০ এপ্রিল দিঘায় দ্বারোদঘাটন হবে জগন্নাথ মন্দিরের। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে আজ, বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই একথা জানান মুখ্যমন্ত্রী।

আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানতে চান, কবে থেকে দিঘার মন্দিরের দান-ধ্যান প্রক্রিয়া শুরু হবে। এরপরেই তিনি বলেন, 'দান-ধ্যানের প্রক্রিয়া শুরু হলেই আমাকে জানাবেন, সবার প্রথম আমি দান করব জগন্নাথ দেবের জন্য। সোনার ঝাড়ু। এজন্য পাঁচ লাখ এক টাকার চেকও রেডি রাখা আছে।'

বস্তত, জগন্নাথদেবের রথযাত্রার সময় সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথদেবের যাওয়ার রাস্তা ঝাঁট দেওয়া হয়। এটাই রীতি। পুরীতে এই কাজের জন্য সোনার ঝাড়ু রাখাও আছে।

মুখ্যমন্ত্রী জানান, পুরীর আদলে দিঘার মন্দিরেও এরকম একটি সোনার ঝাড়ু রাখা হবে। সোনার ওই ঝাড়ুর জন্য তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ এক টাকার চেকও রেডি রেখেছেন।

৩০ এপ্রিল দিঘায় উদ্বোধন হবে জগন্নাথ মন্দিরের। তার আগের দিন থেকে শুরু হবে যজ্ঞ। দিঘার জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ইতিমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। একসঙ্গে প্রচুর মানুষ জড়ো হয়ে যাওয়াক আশঙ্কাও আছে। ফলে দুর্ঘটনার ঝুঁকিও থেকেই যাচ্ছে।

সেদিকে নজর দিতে, সময় থাকতেই প্রশাসনিক প্রস্তুতি নিতে এদিন প্রশাসনিক কর্তাদের নিয়ে প্রস্তুতি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। 
প্রশাসনের পাশাপাশি ইসকন, ভারত সেবাশ্রমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন সেখানে। মন্দির উদ্বোধনের দিনে কোন দফতরের কী দায়িত্ব থাকবে, কীভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, তারই পুঙ্খানুপুঙ্খ রূপরেখা ঠিক করা হয় এদিনের বৈঠকে।


```