Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

বালু জেলে, উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠনে ঝাঁকুনি দিতে পারেন মমতা

জেলার নেতাদের বিধানসভায় বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে মনে করছেন, পরিবর্তিত পরিস্থিতিতে জেলা সংগঠন ঢেলে সাজতে পারেন দিদি কিংবা সংগঠনে কোনও ঝাঁকুনি দিতে পারেন।

বালু জেলে, উত্তর ২৪ পরগনায় তৃণমূলের সংগঠনে ঝাঁকুনি দিতে পারেন মমতা

শেষ আপডেট: 29 November 2023 17:00

রফিকুল জামাদার 

উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূলের সংগঠন কি কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তছনছ করে দিতে চাইছে বিজেপি! বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতারের পর এই ধারণা শাসক দলের অনেকের মধ্যেই যখন চেপে বসছে, তখন জেলার নেতাদের বিধানসভায় বৈঠকে ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে মনে করছেন, পরিবর্তিত পরিস্থিতিতে জেলা সংগঠন ঢেলে সাজতে পারেন দিদি কিংবা সংগঠনে কোনও ঝাঁকুনি দিতে পারেন।

রেশন দুর্নীতি কাণ্ডে বন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। বালু এখন জেল হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর আগে নিয়োগ দুর্নীতি কাণ্ডের সূত্রে খাদ্য মন্ত্রী তথা মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষের বাড়িতেও তল্লাশি চলেছে। সেই সঙ্গে দমদম, কামারহাটি, বরানগর সহ উত্তর ২৪ পরগনার বিভিন্ন পুরসভার অন্তত একডজন কাউন্সিলরকে হয় নোটিশ দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি বা তাদের বাড়ি গিয়ে তল্লাশি চলেছে।  

এক সময়ে উত্তর ২৪ পরগনার জেলা তৃণমূলের সভাপতি ছিলেন বালু। একুশের ভোটের পর পদ থেকে সরলেও জেলার সংগঠনের উপর তাঁর প্রভাব অটুট ছিল। তা ছাড়া হাবড়ার বিধায়ক তিনি। ফলে বালু জেলে যাওয়ায় তার প্রভাব স্থানীয় সংগঠনে পড়েছে বলেই মনে করা হচ্ছে। শাসক দলের একাংশের আশঙ্কা এভাবেই বারাসত ও দমদমের সংগঠন আরও ঘেঁটে দেওয়ার ষড়যন্ত্র হতে পারে। দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান নিতাই দত্তর বাড়িতে ইতিমধ্যে ইডির তল্লাশি হয়েছে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহাকে কয়েক দফায় জেরা করেছে ইডি। 

এই পরিস্থিতিতে বুধবার চার নেতা পার্থ ভৌমিক, তাপস রায়, নারায়ণ গোস্বামী ও নির্মল ঘোষকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। বুধবার বিকেলের মধ্যে তাঁদের সঙ্গে কথা বলতে পারেন তিনি। তা থেকেই অনেকে মনে করছেন, জেলার সংগঠন ঢেলে সাজতে পারেন দলনেত্রী।

উত্তর চব্বিশ পরগনায় লোকসভার পাঁচটি আসন রয়েছে। তার মধ্যে বনগাঁ ও ব্যারাকপুরে গত লোকসভা ভোটে জিতেছিল বিজেপি। তৃণমূল জিতেছিল বাকি তিনটি আসনে। এবার সেখানে আসন বাড়াতে মরিয়া গেরুয়া শিবির। একমাত্র বসিরহাট আসনটি নিয়ে খুব একটা চেষ্টা বিজেপিতে দেখা যাচ্ছে না। কারণ সেটি সংখ্যালঘু অধ্যুষিত আসন। বিজেপির এই সব অঙ্কই ভাবাচ্ছে শাসক দলকে। এদিনের বৈঠকের পর বোঝা যাবে জেলার সংগঠনে কী ধরনের ঝাঁকুনি দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।


```