Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সম্পদে শীর্ষে কে? সবচেয়ে কম কার? কোন ৪ মুখ্যমন্ত্রীর স্ত্রী’রা ধনবতী

দ্য ওয়াল ব্যুরো: দেশে মুখ্যমন্ত্রীদের (Chief ministers) মধ্যে সবচেয়ে ধনী (Richest) কে জানেন? জানেন কি সম্পদের নিরিখে একবারে নীচের সারিতে আছেন কোন মুখ্যমন্ত্রী? ভোটের সময় নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থীকেই তাদের ব্যক্তিগত এবং পারিবারি

সম্পদে শীর্ষে কে? সবচেয়ে কম কার? কোন ৪ মুখ্যমন্ত্রীর স্ত্রী’রা ধনবতী

শেষ আপডেট: 29 December 2022 12:11

দ্য ওয়াল ব্যুরো: দেশে মুখ্যমন্ত্রীদের (Chief ministers) মধ্যে সবচেয়ে ধনী (Richest) কে জানেন? জানেন কি সম্পদের নিরিখে একবারে নীচের সারিতে আছেন কোন মুখ্যমন্ত্রী?

ভোটের সময় নির্বাচন কমিশনের কাছে সব প্রার্থীকেই তাদের ব্যক্তিগত এবং পারিবারিক সম্পদের খতিয়ান পেশ করতে হয়। কমিশনে জমা করা এই সংক্রান্ত হলফনামায় সম্পদের হিসাব দেশের ২৯টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা দিয়েছেন তাঁদের মধ্যে এক নম্বরে আছেন অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি। তাঁর সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকা।

অন্যদিকে, বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর সম্পদের আর্থিক মূল্য ১৬ লাখ টাকা। মুখ্যমন্ত্রীদের পেশ করা হিসাব অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণই সবচেয়ে কম।

কমিশন সূত্রে জানা গিয়েছে, চারজন মুখ্যমন্ত্রীর পেশ করা হিসাব অনুযায়ী তাঁদের স্ত্রী’রা তুলনায় বেশি সম্পদের মালিক। এই তালিকায় শীর্ষে আছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তিনি কমিশনের কাছে ১৭ কোটি টাকার সম্পত্তির হিসাব পেশ করেছেন। এরমধ্যে দু কোটি টাকার সম্পত্তি তাঁর নামে আছে বলে জানিয়েছেন হিমন্ত। বাকিটা স্ত্রী রিনিকি ভুঁইঞা শর্মার।

তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাঁর এবং স্ত্রী লতার মোট সম্পদের পরিমাণ সাড়ে ১১ কোটি টাকা। এরমধ্যে সাড়ে ছয় কোটি টাকার সম্পত্তির মালিক লতা।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমন্ত সরেনের স্ত্রী কল্পনা স্বামীর থেকে বেশি সম্পদের মালিক। কমিশনের কাছে পেশ করা হলফনামায় হেমন্ত জানিয়েছেন তাঁদের মোট সম্পদের পরিমাণ সাড়ে আট কোটি টাকার। এরমধ্যে তাঁর নিজের নামে আছে মাত্র দেড় কোটির সম্পত্তি।

তালিকায় চতুর্থ স্থানে আছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তাঁর এবং সাধনা সিংয়ের মোট সম্পত্তির পরিমাণ সাড়ে সাত কোটি টাকা। এরমধ্যে স্ত্রীর নামে আছে সাড়ে চার কোটি টাকার সম্পত্তি।

এই চার মুখ্যমন্ত্রীর মধ্যে হিমন্তর স্ত্রী রিনিকি এবং হেমন্তের স্ত্রী কল্পনা এবং শিন্ডের স্ত্রী কল্পনা ব্যবসায়ী। শিবরাজের স্ত্রী পারিবারিক সূত্রে সম্পদ পেয়েছেন।

পণে মোটরবাইক না পেয়ে বৌকে মারধর করে 'তালাক'! শুনেই প্রাণ হারালেন মেয়ের মা


```