Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ও জেলেই পচে মরুক, বললেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে ধৃত তরুণীর বাবা

দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইন বিরোধী সভায় এক তরুণী স্লোগান দিয়েছিলেন 'পাকিস্তান জিন্দাবাদ'। তাঁর নাম অমুল্যা লিওনা। বয়স ১৯। তিনি বেঙ্গালুরুর এক কলেজে আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্রী। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামল

ও জেলেই পচে মরুক, বললেন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়ে ধৃত তরুণীর বাবা

শেষ আপডেট: 21 February 2020 12:14

দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে নাগরিকত্ব আইন বিরোধী সভায় এক তরুণী স্লোগান দিয়েছিলেন 'পাকিস্তান জিন্দাবাদ'। তাঁর নাম অমুল্যা লিওনা। বয়স ১৯। তিনি বেঙ্গালুরুর এক কলেজে আন্ডার গ্র্যাজুয়েটের ছাত্রী। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হয়েছে। তরুণীর বাবার নাম ভোজালদ। তিনি কর্নাটকের চিকমাগালুর জেলার কোপ্পা অঞ্চলের বাসিন্দা। মেয়ের কাজে ক্রুদ্ধ হয়ে তিনি বলেছেন, "আমার মেয়ে জেলেই পচে মরুক। পুলিশ মেরে তার পা ভেঙে দিক। আমি কোনও আপত্তি করব না। তার জন্য আমাদের পরিবারের অনেক দুর্গতি হয়েছে।" অমুল্যা ওই ভাষণ দেওয়ার পরেই বজরং দলের স্থানীয় নেতারা তাঁর বাবার সঙ্গে দেখা করতে যান। একটি ভিডিওতে দেখা যায়, তাঁরা ওই তরুণীর বাবার সঙ্গে কথা বলছেন। সেই ভিডিওটি ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। বৃহস্পতিবার রাতেই উন্মত্ত জনতা অমুল্যার বাড়িতে হামলা করে। তাঁর বাবা এ সম্পর্কে পুলিশে অভিযোগ জানিয়েছেন। তাঁদের বাড়িতে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কর্নাটক পুলিশ ওই তরুণীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪ এ ধারায় দেশদ্রোহিতার মামলা করেছে। শুক্রবার তাঁকে জেরা করা হয়। তাঁর বাবা জানিয়েছেন, মেয়ের হয়ে মামলা লড়বেন না। কারণ মেয়ে তাঁর ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছে। পরিচিতরা জানিয়েছেন, অমুল্যা বরাবর নিজের মত খোলাখুলি প্রকাশ করতে অভ্যস্ত। তিনি এর আগে নাগরিকত্ব বিরোধী অনেক সভায় ও মিছিলে অংশ নিয়েছিলেন। কিন্তু পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেবেন কেউ ভাবতে পারেনি। বেঙ্গালুরুতে যে সভায় তিনি পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন, সেখানে উপস্থিত ছিলেন সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। সভায় অমুল্যা ভাষণ দিচ্ছিলেন। কয়েকটি কথা বলার পরে তিনি ওই স্লোগান দেন। ওয়াইসি দৌড়ে গিয়ে তাঁর হাত থেকে মাইক কেড়ে নিয়েছিলেন। পরে পুলিশ ও ওয়াইসির সঙ্গীরা তাঁকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। সেই নিয়ে কিছুক্ষণ হইচই হয়। সাংসদ ওয়াইসি ওই জনসভার উদ্যোক্তাদের তিরস্কার করে বলেন, কারও সম্পর্কে খোঁজ না নিয়ে তাঁকে মঞ্চে উঠতে দেওয়া উচিত নয়। এরপরে দেশ জুড়ে টিভির পর্দায় অমুল্যার ছবি ভেসে ওঠে।

```