Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

মরশুমে প্রথম! কলকাতার তাপমাত্রা নামল ১৭-তে, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ।

মরশুমে প্রথম! কলকাতার তাপমাত্রা নামল ১৭-তে, শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের

সংগৃহীত চিত্র

শেষ আপডেট: 24 November 2024 13:07

দ্য ওয়াল ব্যুরো: জমিয়ে শীত রাজ্যের সর্বত্র। কলকাতার তাপমাত্রা নামল ১৭-তে। মরশুমে এই প্রথম। বাকি জেলাতেও নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। পুরুলিয়ায় রবিবার ১২। বঙ্গোপসাগরে নিম্নচাপ থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানাল আলিপুর আবহাওয়া অফিস। আকাশও থাকবে পরিষ্কারই। 

সুমাত্রা উপকূল সংলগ্ন ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা শনিবার নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। এদিকে, নতুন একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশে। 

এই নিম্নচাপের প্রভাব বঙ্গে পড়বে কি না সে বিষয়ে এখনই কিছু নিশ্চিত হয়ে জানায়নি আলিপুর। আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহভর শীতের আমেজ থাকবে বলে জানানো হয়েছে। নতুন করে তাপমাত্রা কমার সম্ভাবনাও সেভাবে নেই। কলকাতার তাপমাত্রা ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।

হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলায়। সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূমে। এদিকে উত্তরবঙ্গেরও প্রায় সর্বত্র হালকা-মাঝারি কুয়াশা থাকবে। সকালের দিকে দার্জিলিং, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি ও কোচবিহার ঢাকতে পারে কুয়াশার চাদরে। তবে, ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে।

রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ। 

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তামিলনাড়ু, পন্ডিচেরী, করাইকালে। বইতে পারে হালকা ঝোড়ো হাওয়া। অতি ভারী বৃষ্টি হতে পারে অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, কেরলের মাহে ও রয়েলসীমাতে। এদিকে, ঘন কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে দিল্লি, চণ্ডীগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে।


```