Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের

শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে, প্রবীণ সাহিত্যিকের কী হয়েছে, কেমন আছেন

আপাতত ভাল আছেন ৮৮ বছর বয়সি সাহিত্যিক।

শীর্ষেন্দু মুখোপাধ্যায় হাসপাতালে, প্রবীণ সাহিত্যিকের কী হয়েছে, কেমন আছেন

শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

শেষ আপডেট: 18 June 2024 07:08


দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে কোনও অসুস্থতার কারণে নয়, পেসমেকার বদলের জন্য ভর্তি হয়েছেন তিনি।

পরিবারের তরফে জানা গেছে, আপাতত ভাল আছেন ৮৮ বছর বয়সি সাহিত্যিক। দিন দুয়েক আগে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে, পেসমেকার বদলানোর জন্য। তা ভালভাবে বদলানো হয়েছে। 

জানা গেছে, অনেকদিন ধরেই বুকে পেসমেকার বসানো রয়েছে সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। চিকিৎসার নিয়ম অনুসারেই নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেই পেসমেকার বদলাতে হয়। তাঁর পেসমেকারটি পুরনো হয়ে গিয়েছিল। যার ফলে হার্টের সমস্যা হতে পারে। তাই তা বদলানোর জন্য তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় দু'দিন আগে। 

জানা গেছে, পরিকল্পনামতোই অস্ত্রোপচার হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের। এর পরে সামান্য শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তবে হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁর অবস্থা এখন স্থিতিশীল। কয়েকদিন পরেই ছেড়ে দেওয়া হবে।


```