Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

আরজি করে মূল অভিযুক্তের হয়ে মামলা লড়ছেন কবিতা, কী তাঁর পরিচয়?

মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা ও খুনের ঘটনায় আপাতত প্রেসিডেন্সি জেলে রয়েছেন অভিযুক্ত।

আরজি করে মূল অভিযুক্তের হয়ে মামলা লড়ছেন কবিতা, কী তাঁর পরিচয়?

প্রতীকী ছবি

শেষ আপডেট: 26 August 2024 20:12

দ্য ওয়াল ব্যুরো: মহিলা চিকিৎসককে যৌন হেনস্থা ও খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সিভিক ভলান্টিয়রকে। আপাতত প্রেসিডেন্সি জেলে রাখা হয়েছে তাকে। অভিযুক্তর ফাঁসির দাবি উঠছে বারেবারে। পথে নেমেছেন মহিলারা। এই পরিস্থিতে গ্রেফতার সেই সিভিক ভলান্টিয়রের হয়ে মামলা লড়ছেন মহিলা আইনজীবী কবিতা সরকার। ধৃতের বিরুদ্ধে প্রথমে মামলা লড়তেই চাননি কোনও আইনজীবী। পরে শিয়ালদহ কোর্ট বছর বাহান্নর কবিতা সরকারকে আরজি করের ঘটনায় অভিযুক্তের আইনজীবী হিসাবে নিযুক্ত করে। সংবাদমাধ্য়মকে দেওয়া সাক্ষাৎকারে কবিতা জানিয়েছেন, তাঁর মক্কেল এই অপরাধের সঙ্গে জড়িত নয়। 

কে এই কবিতা সরকার? হুগলির মহসিন কলেজ থেকে আইনের ডিগ্রি অর্জন করেছেন। এরপর আলিপুর কোর্টে প্র্যাকটিস করতেন। প্রথমদিকে মূলত দেওয়ানি মামলা লড়তেন কবিতা। পরবর্তীতে ফৌজদারি মামলা লড়া শুরু করেন। সেই সময় যোগদান করেন সাউথ এসিয়ান লিগ্যাল সার্ভিসেস অ্য়াসোসিয়েশন। এরপর ২০২৩ সালের জুন মাস থেকে শিয়ালদহ কোর্টে তিনি লড়তে শুরু করেন। কবিতার বিশ্বাস, প্রতিটি ব্য়ক্তির নিরপেক্ষ ও ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। কবিতার বিশ্বাস, 'সত্য সামনে আসবে। অভিযুক্ত যে নির্দোষ তা প্রমাণিত হবে'।


```