Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

ফের বৌবাজার ভাসল মেট্রোর সুড়ঙ্গের জলে! সাতসকালে সরল ১১ পরিবার, সেন্ট্রালে তুমুল বিক্ষোভ

ফের বৌবাজার ভাসল মেট্রোর সুড়ঙ্গের জলে! সাতসকালে সরল ১১ পরিবার, সেন্ট্রালে তুমুল বিক্ষোভ

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 September 2024 12:32

দ্য ওয়াল ব্যুরো: ফের দুর্গা পিতুরি লেন। ফের ইস্ট ওয়েস্ট মেট্রো। শেষ ধাপের কাজ চলাকালীন মাটির তলা থেকে জল বের হওয়ায় শুক্রবার সকাল সকাল সরানো হয় ১১টি পরিবারের ৫২ জনকে। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। খবর পেয়ে কলকাতা মেট্রোর কর্তারা ঘটনাস্থলে পৌঁছন। তাঁদের দেখে বিক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি সেন্ট্রাল মেট্রো স্টেশনেও বিক্ষোভ শুরু করেন তাঁরা। ফলে সমস্যায় পড়েন নিত্য যাত্রীরা। 

বৃহস্পতিবার রাত থেকেই দুর্গা পিতুরি লেনে মাটির নীচ থেকে জল বের হচ্ছিল। যার জেরে আজ সকাল থেকে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়। মেট্রো রেলের তরফে ১১টি পরিবারকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়। রাখা হয় হোটেলে। ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর ও পুর আধিকারিকরা। 

প্রথমে বাড়িগুলির পরিস্থিতি খতিয়ে দেখা হয় এবং তারপর ওই ৫২ জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগামী ৪৮ ঘণ্টা ওই এলাকা পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই নিয়ে নানা অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হয়। সেন্ট্রাল মেট্রো স্টেশনেও উত্তেজনা দেখা দেয়। আটকে পড়েন নিত্য যাত্রীরা। পরে মেট্রো রেলের তরফে স্থানীয়দের বুঝিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয়। নিরাপদেই বেরিয়ে যান নিত্যাযাত্রীরা।

কেএমআরসিএল জানিয়েছে, চলতি মাসের ১ তারিখ পূর্বমুখী সুড়ঙ্গের সঙ্গে সংযোগরক্ষাকারী রাস্তা তৈরির কাজ শেষ হয়েছিল। বুধবার রাত ১০ নাগাদ যখন মুচিপাড়া থানার অন্তর্গত এলাকায় পূর্বমূখী সুড়ঙ্গের সঙ্গে সংযোগরক্ষাকারী 'বিশেষ উদ্ধার পথ' (এগ্রেস শ্যাফ্‌ট)-এর একটি 'সেকেন্টপিল প্রাচীর' কাটা হচ্ছিল। সে সময়ই অল্প অল্প করে জল ঢুকতে শুরু করে। 

মেট্রোরেলের তরফে জানানো হয়েছে, বর্ষাকালে এমনিতেই জলস্তর উঁচু থাকে। সে কারণেও এই বিপত্তি ঘটতে পারে। 

প্রসঙ্গত, প্রায় দু'বছর আগে বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কিছু বাড়িতে ফাটল ধরেছিল। পরে দেখা যায় ওই এলাকায় মেট্রোরেলের সুড়ঙ্গে সমস্যার জন্যই ওই ফাটল দেখা গিয়েছে। মেট্রোরেলের তরফে এর পর ওই এলাকার সুড়ঙ্গের ভিতর কংক্রিট ঢেলে সাময়িকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হয়। নিরাপত্তার কারণে বাসিন্দাদের সাময়িকভাবে হোটেলেও রেখেছিলেন মেট্রো কর্তৃপক্ষ। পুজোর আগে ফের এমন সমস্যা দেখা দেওয়ায় রীতিমতো চটে গিয়েছেন তাঁরা। 

সেন্ট্রাল মেট্রো স্টেশনের ভিতরে ঢুকে একারণেই দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়।


```