Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”

মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা! বাইকে ধাক্কা মেরে ১২ বছরের পড়ুয়াকে পিষে দিল লরি, অবস্থা আশঙ্কাজনক

সাতসকালে মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিলেন ১২ বছরের পড়ুয়া। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে একটি লরি বেপরোয়া গতিতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে।

মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা! বাইকে ধাক্কা মেরে ১২ বছরের পড়ুয়াকে পিষে দিল লরি, অবস্থা আশঙ্কাজনক

মানিকতলায় দুর্ঘটনা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 3 December 2025 12:23

দ্য ওয়াল ব্যুরো: সাতসকালে মানিকতলায় ভয়াবহ দুর্ঘটনা (Maniktala accident)। বাবার সঙ্গে বাইকে চেপে স্কুলে যাচ্ছিল ১২ বছরের পড়ুয়া (School student injured)। বেঙ্গল কেমিক্যাল মোড়ের কাছে একটি লরি বেপরোয়া গতিতে পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় পড়ুয়া। তাকে পিষে দিয়েই এগিয়ে যায় ঘাতক লরিটি। আশঙ্কাজনক অবস্থায় সে ভর্তি রয়েছে হাসপাতালে।

জানা গেছে, জখম পড়ুয়া বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। এদিন সকালে বাবার সঙ্গে স্কুলেই যাওয়ার সময়েই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লরিটি বাইকে ধাক্কা মারে। ফলে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে। এরপরই ওই ছাত্রকে পিষে দেয় লরিটি (Maniktala accident)। তার পায়ের ওপর দিয়েই লরির চাকা চলে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফুলবাগান থানার পুলিশ। অভিযুক্ত চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রাই। লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। বাইকটি লরিকে ওভারটেক করার চেষ্টা করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছে কিনা তাও তদন্ত করে দেখবে পুলিশ। 

শহরের রাস্তায় বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা নতুন নয়। মঙ্গলবার বিকেলেই শ্যামবাজার এভি স্কুলের সামনে দুটি বাসের বেপরোয়া গতি এবং রেষারেষির জেরে মৃত্যু হয়েছে ৭২ বছর বয়সী শম্ভুনাথ দাসের। পেশায় ইংরেজি শিক্ষক ওই প্রৌঢ় রাস্তা পার করতে গিয়ে বাসের রেষারেষির মধ্যে পড়ে গিয়ে প্রাণ হারান।

কয়েকদিন আগে কাশীপুরে বাসের ধাক্কায় মৃত্যু হয় এক ১৫ বছরের কিশোরের। মৃতের নাম অরণ্য চক্রবর্তী। জানা যায়, সাইকেলে চেপে স্কুলে যাওয়ার সময় বেসরকারি বাস পিছন থেকে তাকে ধাক্কা মারে। রাস্তায় ছিটকে পড়ে যায় সে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে।


```