Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

কলকাতার শর্ট স্ট্রিটের নাম বদলে গেল! নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

সেন্ট জেভিয়ারকে শ্রদ্ধা জানিয়ে শর্ট স্ট্রিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতার শর্ট স্ট্রিটের নাম বদলে গেল! নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 December 2024 20:03

দ্য ওয়াল ব্যুরো: পার্ক স্ট্রিট এলাকার ‘শর্ট স্ট্রিট’-এর নাম পরিবর্তন হয়ে গেল। বৃহস্পতিবার সেন্ট জেভিয়ার্স কলেজের বড়দিনের জমায়েতের অনুষ্ঠান থেকে তার নতুন নামকরণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে এই রাস্তার নাম হবে ‘সেন্ট ফ্রান্সিস জেভিয়ার সরণি’। 

এই ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, সেন্ট জেভিয়ারকে শ্রদ্ধা জানিয়ে শর্ট স্ট্রিটের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়ে ভীষণ খুশি। ইতিমধ্যে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ওই রাস্তায় বোর্ড বসানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এই ঘোষণার পর তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেছেন, ''বড়দিনের আগে সমস্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।'' 

ষোড়শ শতকে এক পর্তুগিজ সম্রাটের দূত হয়ে ভারতের গোয়ায় এসেছিলেন সেন্ট জেভিয়ার। তারপর থেকেই এখানে ধর্মপ্রচার শুরু করেন। বহু মানুষ তাঁর অনুগামী হয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হয়েছিলেন। এবার তাঁকে শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। 


```