Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

বইমেলার উদ্বোধনে নেতাজি স্মরণ মমতার, নীল-সাদা প্রসঙ্গে উঠে এল ফুটবলের কথাও

তাঁর কথায়, বই ঘর সাজানোর জিনিস নয়, হৃদয় সাজানোর জিনিস। তিনি চান, আরও বেশি করে মানুষ বই পড়ুক, কলকাতা বইমেলা আরও বড় হোক। 

বইমেলার উদ্বোধনে নেতাজি স্মরণ মমতার, নীল-সাদা প্রসঙ্গে উঠে এল ফুটবলের কথাও

মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 28 January 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ৪৮তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর বইমেলার থিম কান্ট্রি জার্মানি। তাই স্বাভাবিকভাবেই উদ্বোধনে মমতার কথায় উঠে এল নেতাজি প্রসঙ্গ। তিনি মনে করিয়ে দিলেন, জার্মানির সঙ্গে তাঁর এবং দেশ তথা বাংলার যোগসূত্র কতটা গভীর। 

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকা জার্মানির একাধিক প্রতিনিধির উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, 'কলকাতা বইমেলা বিশ্বসেরা। আমি এটাকে আরও বড় পরিসরে দেখতে চাই। আর জার্মানির সঙ্গে তো ভারতের তথা বাংলার গভীর যোগসূত্র রয়েছে। কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস। তাঁর মেয়ে ওখানেই থাকেন, তাঁর সঙ্গে আমরা আলাপও হয়েছে।' মমতা মনে করান, কীভাবে নেতাজি দেশের স্বাধীনতার জন্য লড়েছিলেন। তাঁর কথায়, এমন বীরকে সবসময় স্যালুট জানানো উচিত।

এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার প্রতিনিধিরাও। তাই ফুটবল প্রসঙ্গে মমতা বলেন, তিনি যখন শহরের বিভিন্ন রাস্তার রং নীল-সাদা করছিলেন তখন অনেকেই ভেবেছিলেন তিনি আর্জেন্টিনাকে অনুসরণ করছেন। কিন্তু মমতা বলেন, 'সব রং সবার জন্য। এতে কোনও ভেদাভেদ নেই। তবে সব রং সবার পছন্দ নাই হতে পারে এই যা। এছাড়া আর কোনও ভেদ থাকতে পারে না।' জার্মানি এবং আর্জেন্টিনার প্রতিনিধিদের মমতা এও মনে করিয়ে দেন, বাংলা কতটা ফুটবল পাগল। 

বইমেলার উদ্বোধন করে মমতা জানান, ডিজিটালের বাড়বাড়ন্তের মধ্যেও মানুষ বই পড়ছেন, পড়েন। গতবার বইমেলায় প্রায় ৩০ লক্ষ মানুষের ভিড় হয়েছিল। এবার সেই ভিড়ের নতুন রেকর্ড তৈরি হতে পারে বলে আশা করছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বই ঘর সাজানোর জিনিস নয়, হৃদয় সাজানোর জিনিস। তিনি চান, আরও বেশি করে মানুষ বই পড়ুক, কলকাতা বইমেলা আরও বড় হোক। 


```