Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি নিয়োগের সুপারিশ, কেন্দ্রকে চিঠি কলেজিয়ামের! চর্চায় যে নাম

সব ঠিক থাকলে কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি পদে না বসেই শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচী।

সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতি নিয়োগের সুপারিশ, কেন্দ্রকে চিঠি কলেজিয়ামের! চর্চায় যে নাম

বিচারপতি জয়মাল্য বাগচী

শেষ আপডেট: 6 March 2025 22:15

দ্য ওয়াল ব্যুরো: ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) বাঙালি বিচারপতি নিয়োগের সুপারিশ করল শীর্ষ আদালতের কলেজিয়াম। এবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি জয়মাল্য বাগচীকে (Justice Joymalya Bagchi) সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে পাঠানোর সুপারিশ করেছে তারা।

সুপ্রিম কোর্টের এই সুপারিশ মেনে এবার কেন্দ্র বিজ্ঞপ্তি জারি করলেই শীর্ষ আদালতে আরও এক বাঙালি বিচারপতিকে দেখা যাবে। এর আগে বহু বাঙালি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। সেই তালিকাও দীর্ঘ।

বর্তমানে দীপঙ্কর দত্ত বাঙালি বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে সুনামের সঙ্গে বিচারপ্রক্রিয়া সামলাচ্ছেন। এবার কেন্দ্র কলেজিয়ামের সুপারিশে ছাড়পত্র দিলেই বিচারপতি জয়মাল্য বাগচীকে সুপ্রিম কোর্টের বিচারপ্রক্রিয়া সামলাতে দেখা যাবে।

সব ঠিক থাকলে কোনও হাইকোর্টের প্রধান বিচারপতি পদে না বসেই শীর্ষ আদালতের বিচারপতি হতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচী। আইনজীবী মহলের একাংশ এই সিদ্ধান্তকে 'নজিরবিহীন' বলেই মনে করছেন।

২০১১ সালের ২৭ জুন জয়মাল্য বাগচী কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন। মাঝে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে তিনি বদলি হয়েছিলেন। ২০২১ সালে ৮ নভেম্বর কলকাতা হাইকোর্টে ফিরে আসেন। তবে থেকেই তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তিনি কর্মরত।


```