Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

'সবার কেড়েছে অন্ন...', ফের নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থী-চাকরিহারা মঞ্চের

এই কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা এবং আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধানের পথ খোঁজা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। 

'সবার কেড়েছে অন্ন...', ফের নবান্ন অভিযানের ডাক চাকরিপ্রার্থী-চাকরিহারা মঞ্চের

নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 25 July 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরে নিয়োগে দুর্নীতি, স্বচ্ছ প্রক্রিয়ার অভাব ও প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে পথে নামা পশ্চিমবঙ্গের একাংশ চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারারা (Jobless Teachers) এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাক্ষাৎ চাইলেন। আগামী ২৮ জুলাই পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ ‘নবান্ন চলো’ অভিযান (Nabanna Abhijan) করতে চলেছে।

চাকরিহারাদের বক্তব্য, “বছরের পর বছর আমরা ন্যায়সঙ্গত চাকরির দাবিতে আন্দোলন করে চলেছি। কিন্তু প্রতিবারই নিয়োগ দুর্নীতি, প্রশাসনিক গাফিলতি এবং স্বচ্ছতার অভাবে আমরা প্রতারিত হয়েছি। এবার চাই, মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বসুন, আমাদের কথা শুনুন এবং সমস্যার সমাধানে এগিয়ে আসুন।”

এই কর্মসূচির উদ্দেশ্য শান্তিপূর্ণ উপায়ে দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরা এবং আলোচনার মাধ্যমে সম্ভাব্য সমাধানের পথ খোঁজা বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের কথায়, “গণতান্ত্রিক সরকারের প্রধানের কাছে বঞ্চিতের কণ্ঠস্বর শোনাতে চাই। তাই আমাদের আর্জি ২৮ জুলাই যাতে মুখ্যমন্ত্রী নবান্নে উপস্থিত থাকেন এবং আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন।”

চিঠিতে আরও উল্লেখ, বহু চাকরিপ্রার্থীর বয়স পেরিয়ে গেছে, অনেকে চাকরি হারিয়েছেন, আর যাঁরা এখনও সরকারি পরিষেবায় আছেন, তাঁরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে সরকার যদি তাঁদের সঙ্গে আলোচনায় বসে, তবে লাখো পরিবার নতুন করে আশার আলো দেখতে পাবে বলেই মত আন্দোলনকারীদের।

২৮ জুলাই চাকরিহারাদের কর্মসূচি ঘিরে কী পদক্ষেপ নেয় প্রশাসন, আর মুখ্যমন্ত্রী আদৌ আন্দোলনকারীদের মুখোমুখি হোন কিনা, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।


```