Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ডিভিশন বেঞ্চে আর নয় জামিন মামলার শুনানি! কলকাতা হাইকোর্টের কার্যপদ্ধতিতে বড়সড় বদল

জামিন, আগাম জামিন ও জামিন বাতিল সংক্রান্ত মামলার শুনানি হত ডিভিশন বেঞ্চে। এবার সেই নিয়মেই বদল ঘটবে।

ডিভিশন বেঞ্চে আর নয় জামিন মামলার শুনানি! কলকাতা হাইকোর্টের কার্যপদ্ধতিতে বড়সড় বদল

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 March 2025 21:35

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের কার্য পদ্ধতিতে বড়সড় বদল আসতে চলেছে। এখন থেকে যে কোনও মামলার শুনানি ডিভিশন বেঞ্চে হবে না। নির্দিষ্ট মামলার শুনানিই সেই বেঞ্চে হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে জারি হয়েছে বিজ্ঞপ্তি। 

এতদিন হাইকোর্টে সমস্ত জামিন, আগাম জামিন ও জামিন বাতিল সংক্রান্ত মামলার শুনানি হত ডিভিশন বেঞ্চে। এবার সেই নিয়মেই বদল ঘটবে। এখন থেকে ডিভিশন বেঞ্চে আর জামিন সংক্রান্ত মামলার শুনানি হবে না। 

এতদিন কলকাতা হাইকোর্টের বিচারপ্রক্রিয়া সংক্রান্ত রুল ৯(২)-এ অনুযায়ী, ডিভিশন বেঞ্চে এই ধরনের মামলাগুলির শুনানি হত। এবার এই ধরনের মামলাগুলির শুনানি হবে সিঙ্গল বেঞ্চে। আদালতের রেজিস্ট্রারের জারি করা এক বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। 

তবে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী মৃত্যুদণ্ড ও ন্যূনতম সাত বছরের সাজাপ্রাপ্তরা নিম্ন আদালতের নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে সেই মামলার শুনানি হবে ডিভিশন বেঞ্চেই। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাবজ্জীবন সাজা থেকে মুক্তি সংক্রান্ত মামলারও শুনানি হবে ডিভিশন বেঞ্চে। 


```