Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

২২ অগস্ট একসঙ্গে চালু হবে কলকাতা মেট্রোর তিনটি রুট! উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী

মঙ্গলবার রেলবোর্ডের চেয়ারম্যান শহরে এসে হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল্যানেড-নোয়াপাড়া অংশের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। 

২২ অগস্ট একসঙ্গে চালু হবে কলকাতা মেট্রোর তিনটি রুট! উদ্বোধনে থাকতে পারেন প্রধানমন্ত্রী

তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 August 2025 08:12

দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় একসঙ্গে তিনটি মেট্রো রুটের (Kolkata Metro Route) উদ্বোধন হতে চলেছে আগামী ২২ অগস্ট। রেলবোর্ড সূত্রে জানা গেছে, ওই দিনই চালু হবে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ, নোয়াপাড়া-বিমানবন্দর রুট এবং ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশ। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উপস্থিতিতেই মেট্রো রুটের উদ্বোধন হতে পারে।

মঙ্গলবার রেলবোর্ডের চেয়ারম্যান শহরে এসে হাওড়া-শিয়ালদহ, বেলেঘাটা-রুবি, নোয়াপাড়া-বিমানবন্দর এবং এসপ্ল্যানেড-নোয়াপাড়া অংশের প্রস্তুতি খতিয়ে দেখেছেন। রেল সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে পারেন। তবে অনুষ্ঠানটি শিয়ালদহ বা এসপ্ল্যানেড, কোথা থেকে হবে তা এখনও ঠিক হয়নি।

রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো রুটে মোট পাঁচটি স্টেশন থাকবে- রুবি, ভিআইপি বাজার, ঋত্বিক ঘটক, বরুণ সেনগুপ্ত (সায়েন্স সিটি সংলগ্ন) এবং বেলেঘাটা। অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত থাকবে কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন।

রুবি-বেলেঘাটা অংশটি অনেকদিন ধরেই চালু হওয়ার অপেক্ষায় ছিল, যদিও প্রয়োজনীয় অনুমোদন আগেই মিলেছিল। এবার সবুজ সংকেত পেলে এই তিনটি রুট একই দিনে যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে। এতে দৈনিক যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ।

আগামী ২২ অগস্ট বাংলায় আসছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। দমদমে মেগা জনসভা করার কথা তাঁর। মেট্রো রেলের উদ্বোধনী অনুষ্ঠানেও যোগ দিতে পারেন। এই নিয়ে চলতি বছরেই তৃতীয় বঙ্গ সফর হতে চলেছে প্রধানমন্ত্রীর। 
 


```