কসবা এলাকায় ভুয়ো কল সেন্টারে হানা দিয়ে ১০ জনকে গ্রেফতার করল গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম শাখা।

ফাইল চিত্র
শেষ আপডেট: 25 November 2025 23:28
দ্য ওয়াল ব্যুরো: কসবা (Kasba) এলাকায় একটি ভুয়ো কল সেন্টারে (Fake Call Centre) অভিযান চালিয়ে একটি বড়সড় প্রতারক চক্রের পর্দাফাঁস করল গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম শাখা (Cyber Crime Branch of Detective Department)। প্রতারণার অভিযোগে ঘটনাস্থল থেকে মোট দশ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রটি কেরালা লটারি (Kerala Lottery), এল অ্যান্ড টি ফিনান্স (L&T Finance) এবং ধানি (Dhani)-এর মতো সংস্থার নাম ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করত। তারা একটি ভুয়ো ওয়েবসাইট, জাল সরকারি সিল এবং ভুয়ো পরিচয়পত্র (Fake IDs) ব্যবহার করে মানুষের বিশ্বাস অর্জন করত। এরপর তারা পুরস্কার বা ঋণের নাম করে "প্রসেসিং ফি" (Processing Fees) বাবদ টাকা আদায় করত, যদিও সেই পুরস্কার বা ঋণ বাস্তবে ছিল না।
অভিযান চালিয়ে পুলিশ মোট ৩০টি মোবাইল ফোন ও ১টি ল্যাপটপ, ৮টি এটিএম কার্ড, ৫টি সিম কার্ড, নগদ ২৫,০০০ টাকা এবং বিপুল পরিমাণ জাল নথি (Forged Documents) বাজেয়াপ্ত করেছে। সাইবার ক্রাইম শাখা এই চক্রের মূল পান্ডার খোঁজে এবং তাদের প্রতারণার নেটওয়ার্কের বিষয়ে আরও গভীর তদন্ত শুরু করেছে।
Cyber Crime Branch of Detective Department conducted a raid today at a fake call centre in Kasba. Ten persons have been arrested for running a racket that impersonated Kerala Lottery, L&T Finance and Dhani. They used a fake website, forged government seals and fake IDs to trick… pic.twitter.com/w84jodww9x
— Kolkata Police (@KolkataPolice) November 25, 2025
এর আগেও কলকাতার একটি ভুয়ো কল সেন্টার থেকে ১০টি মোবাইল। ৮টি ল্যাপটপ, একটি রাউটার, প্রচুর পরিমাণের সোনা উদ্ধার করা হয়েছিল। এছাড়াও পাওয়া গিয়েছে ১০ লক্ষাধিক নগদ। ৩টি এক্সারসাইজ বুক যাতে টাকার হিসাব এবং জালিয়াতি কল সেন্টার পরিচালনা সম্পর্কিত তথ্য পাওয়া গিয়েছিল। একটি স্কোডা স্লাভিয়া গাড়ি ও একটি মাহিন্দ্রা এক্সইউভি। ১০টি বহুজাতিক সংস্থার ঘড়ি।