Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

এই দিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল আসবে না, জানিয়ে দিল পুরসভা

মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন গার্ডেনরিচে ১৮ জানুয়ারি শনিবার সকালের পানীয় জল পরিষেবার পর থেকে ১৯ তারিখ রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ।

এই দিন কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল আসবে না, জানিয়ে দিল পুরসভা

ফিরহাদ হাকিম

শেষ আপডেট: 10 January 2025 19:13

দ্য ওয়াল ব্যুরো: এর আগে মেরামতির জন্য টালা ট্যাঙ্ক বন্ধ রাখা হয়েছিল। যার জেরে জল দুর্ভোগে পড়েছিল কলকাতাবাসী। এবার গার্ডেনরিচেরও পানীয় জল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠক করে মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দেন গার্ডেনরিচে ১৮ জানুয়ারি শনিবার সকালের পানীয় জল পরিষেবার পর থেকে ১৯ তারিখ রবিবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ। কারণ হিসেবে বলা হচ্ছে টালার মতো এক্ষেত্রেও মেরামতির কাজের জন্য জল পরিষেবা বন্ধ রাখা হবে। 

যে কারণে দক্ষিণ কলকাতার একটা বড় অংশ যেমন- কালীঘাট, রানিকুঠি, কসবা, চেতলা, বেহালা, সিড়িটি, দাসপাড়া, মেটিয়াব্রুজ এলাকা জুড়ে পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত বছর ডিসেম্বর মাসে কলকাতা পুরসভায় দীর্ঘক্ষণ বৈঠক করে মেয়র সিদ্ধান্ত নেন টালা ট্যাঙ্কের মেরামতি করার জন্য এক বেলা জল বন্ধ রাখা হবে। যার জেরে জলসঙ্কট দেখা যায় শহরের বিস্তীর্ণ এলাকায়।

আর এবার শুক্রবার সন্ধ্যায় কলকাতা পুরসভায় দীর্ঘ বৈঠক শেষে জানানো হয়েছে মেরামতির কারণে গার্ডেনরিচের জল সরবরাহ বন্ধ রাখা হবে। 
 


```