Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

ফের কলকাতায় সমকামী-বিয়ে! মন্দিরে গাঁটছড়া বাঁধলেন দুই তরুণী! বনগাঁ থেকে পালিয়ে নতুন জীবন

দ্য ওয়াল ব্যুরো: এ এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান। নিষিদ্ধ হলেও যদিও পরিণতি পেয়েছে প্রেম (homosexual relationship)। হাজার বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চারহাত এক হয়েছে মৌমিতা মজুমদার এবং মৌসুমী দত্তের (Kolkata lesbian couple ties knot)। সমাজের চ

ফের কলকাতায় সমকামী-বিয়ে! মন্দিরে গাঁটছড়া বাঁধলেন দুই তরুণী! বনগাঁ থেকে পালিয়ে নতুন জীবন

শেষ আপডেট: 23 May 2023 10:13

দ্য ওয়াল ব্যুরো: এ এক নিষিদ্ধ প্রেমের উপাখ্যান। নিষিদ্ধ হলেও যদিও পরিণতি পেয়েছে প্রেম (homosexual relationship)। হাজার বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে চারহাত এক হয়েছে মৌমিতা মজুমদার এবং মৌসুমী দত্তের (Kolkata lesbian couple ties knot)। সমাজের চোখরাঙানি, পাড়া-প্রতিবেশীর বাঁকা দৃষ্টি, পরিবারের আপত্তি-সব পিছনে ফেলে এসে বাংলার এই সমকামী যুগল অবশেষে বৈবাহিক সম্পর্কে বাঁধা পড়েছেন (lesbian marriage)।

মাস দুয়েক আগেই কলকাতার বাসিন্দা মৌসুমী দত্তের সঙ্গে পরিচয় হয়েছিল বনগাঁর মৌমিতা মজুমদারের। আলাপের কয়েকদিনের মধ্যেই পরস্পরের প্রেমে পড়েন দুজনে। হোয়াটসঅ্যাপে চ্যাট করতে করতেই সম্পর্ক আরও গভীর হয়। দুজনে একসঙ্গে থাকবেন বলে মনস্থির করেন। কিন্তু বাড়িতে সেকথা জানাতেই সমস্যা শুরু হয়। দুজনের কারওরই পরিবারের তরফে এই সমকামী সম্পর্ক মেনে নেওয়া হয়নি।

এরপরেই বনগাঁ থেকে পালিয়ে এসে বিয়ে করে মৌসুমীর সঙ্গে অন্যত্র থাকবেন বলে ঠিক করেন মৌমিতা (Kolkata lesbian couple ties knot)।

সেই মতোই রবিবার রাতে বাড়ি ছেড়ে চলে আসেন কলকাতায়। শহরের এক মন্দিরে মা কালীকে সাক্ষী রেখে মৌসুমীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দেন মৌমিতা। তিনি জানিয়েছেন, 'আমি মৌসুমীকে ভালবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারব না। জল ছাড়া যেমন গাছ বাঁচে না, আমি মৌসুমীকে ছাড়া তেমনি আমি বাঁচব না। আমি আমার পরিবারকে বলেছিলাম ওর কাছে যাব, কিন্তু ওঁরা রাজি হননি। তাই বাড়ি থেকে নিরুপায় হয়ে পালিয়ে এসেছি। এখন ওর পরিবার না মানলে আমরা দুজন অন্য কোথাও গিয়ে বসবাস করব।'

'আমরা জানি সমাজ আমাদের মানবে না, কিন্তু আমি ওর সঙ্গেই থাকতে চাই। বাঁচলেও ওর সঙ্গে, মরলেও ওর সঙ্গে। পুলিশ প্রশাসন যদি আমাদের মেরে ফেলতে চায় তাহলে আমাদের দুজনকে একসঙ্গে মেরে ফেলতে হবে। আর যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে দুজনকেই রাখতে হবে,' সাফ দাবি তাঁর।

মৌসুমীও একই কথা জানিয়েছেন। 'যদি কোনও রকম বড় ধরনের বাধা আসে, তাহলে দুজনে একসাথেই হাতে হাত রেখে লড়াই করব। আমরা একে অপরকে ছাড়া বাঁচব না,' জানিয়েছেন তিনি।

হিংসাদীর্ণ মণিপুরে হাত ধরেছেন 'শত্রুপক্ষের' দুই বন্ধু, গল্প হলেও সত্যি তাঁদের ভালবাসা


```