Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

৮০০ কোটির স্টেডিয়ামের পিচ শুকোচ্ছে হেয়ার ড্রায়ারে! মুণ্ডপাত জয় শাহদের, সত্যিটা কী

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে আইপিএল ফাইনালে (IPL Final) মাঠের অবস্থা দেখে নিমেষে ট্রেন্ডিং হতে শুরু করে কলকাতার ইডেন গার্ডেন্স। সবাই আলোচনা করতে শুরু করে দেন, ভারতবর্ষে একমাত্র ইডেনেই পুরো মাঠ ঢেকে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। আর কোনও মাঠে এ

৮০০ কোটির স্টেডিয়ামের পিচ শুকোচ্ছে হেয়ার ড্রায়ারে! মুণ্ডপাত জয় শাহদের, সত্যিটা কী

শেষ আপডেট: 29 May 2023 19:36

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদে আইপিএল ফাইনালে (IPL Final) মাঠের অবস্থা দেখে নিমেষে ট্রেন্ডিং হতে শুরু করে কলকাতার ইডেন গার্ডেন্স। সবাই আলোচনা করতে শুরু করে দেন, ভারতবর্ষে একমাত্র ইডেনেই পুরো মাঠ ঢেকে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। আর কোনও মাঠে এত বড় পিচ (Pitch) কভার নেই। ইডেন সেটি নিয়ে এসেছে ইংল্যান্ড থেকে।

সেইসময় সিএবি সচিব ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি উদ্যোগ নিয়ে ওই কভার নিয়ে এসেছিলেন। যাতে করে নিমেষে মাঠ ঢেকে দেওয়া যায়। কিন্তু আমদাবাদের ৮০০ কোটি টাকা দিয়ে এশিয়ার সর্ববৃহৎ স্টেডিয়াম গড়েও আসল জায়গায় ভাঁড়ে মা ভবানী হয়ে রয়েছে, কেউ বুঝতেই পারেনি।

https://twitter.com/ImSudarshan67/status/1663242516404264960?ref_src=twsr

যে মাঠের হর্তাকর্তা বোর্ড সচিব জয় শাহ। তিনি প্রশাসন হিসেবে কতটা ব্যর্থ, সেই নিয়ে সোশ্যাল সাইটে কথা হতে থাকে। না হলে বৃষ্টি আসে রাত দশটা নাগাদ। তারপর বৃষ্টি থেমে গেলেও ভিজে মাঠকে খেলার উপযুক্ত করতে সময় লেগে গিয়েছে দু’ঘণ্টার বেশি।

https://twitter.com/adeline_rg/status/1663234526640996352

শেষে দেখা যায় ভিজে চুলকে শুকোনোর জন্য হেয়ার ড্রায়ারের ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও দেখা যায় বালতি করে স্পঞ্জ দিয়ে জল শুকোনোর কাজ চলছে। এটাই বলা হয়, এত আধুনিক স্টেডিয়ামে জল নিকাষি ব্যবস্থা এত করুণ কেন? কেনই বা সুপার সপার নেই।

কেনই বা পুরো মাঠ ঢাকার জন্য কভার আনা যায়নি? তা হলে পদে বসে থেকে লাভ কী? এই নিয়ে সমানে কথা হতে থাকে। অনেকেই লিখতে থাকেন, যে বোর্ডের মোট অর্থের পরিমান ১৭ হাজার কোটি টাকা, তারা একটি মাঠের পিচ শুকোচ্ছে ৪৯৯ টাকার হেয়ার ড্রায়ারে। হাস্যকর। এই নিয়ে আবার পুরনো একটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে হেয়ার ড্রায়ার ব্যবহার করা হচ্ছে মাঠ শুকোতে। সেই ছবি ফিরিয়ে এনে জয় শাহদের সমালোচনা করা হয়েছে।

৪১ বছরের ধোনি ও ০.১২ সেকেন্ডের ‘স্টাম্পিং ম্যাজিক’! চমকিত ক্রিকেট দুনিয়া


```