Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

উন্নাওয়ের ধর্ষিতার গাড়ি দুর্ঘটনায় জড়াল আর এক বিজেপি নেতার নাম

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার রায় বরেলি থেকে ফেরার পথে উন্নাওয়ের ধর্ষিতা দুর্ঘটনার শিকার হন। তাঁর কাকা পরে যে এফআইআর করেন, তাতে অভিযোগ, বন্দি বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারই আছেন এই দুর্ঘটনার মূলে। সেই এফআইআরে আরও এক বিজেপি নেতার নাম আছে। তিনিও

উন্নাওয়ের ধর্ষিতার গাড়ি দুর্ঘটনায় জড়াল আর এক বিজেপি নেতার নাম

শেষ আপডেট: 31 July 2019 11:29

দ্য ওয়াল ব্যুরো : গত রবিবার রায় বরেলি থেকে ফেরার পথে উন্নাওয়ের ধর্ষিতা দুর্ঘটনার শিকার হন। তাঁর কাকা পরে যে এফআইআর করেন, তাতে অভিযোগ, বন্দি বিজেপি বিধায়ক কুলদীপ সেনগারই আছেন এই দুর্ঘটনার মূলে। সেই এফআইআরে আরও এক বিজেপি নেতার নাম আছে। তিনিও দুর্ঘটনায় মেয়েটিকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ। তাঁর নাম অরুণ সিং। তিনি বিজেপি কর্মী ও উন্নাওয়ের ব্লক প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে কুলদীপ সেনগারের ঘনিষ্ঠ সম্পর্ক আছে বলে জানা যায়। রবিবারের দুর্ঘটনায় ধর্ষিতা গুরুতর আহত হয়েছেন। তাঁর পরিবারের দু'জন মারা গিয়েছেন। একটি ট্রাক তাঁদের গাড়িটিকে মুখোমুখি ধাক্কা মারে। ট্রাকের নাম্বার প্লেটের জায়গায় কালো রং করা ছিল। মেয়েটির কাকা যে এফআইআর করেছেন, তাতে অভিযুক্তদের তালিকায় সাত নম্বরে আছে অরুণ সিং-এর নাম। বিভিন্ন ভিডিও এবং স্টিল ফটোয় দেখা গিয়েছে, তিনি ২০১৯ সালের ভোটে প্রচার করছেন। অনেক ছবিতে তাঁকে বিজেপির সভাপতি অমিত শাহ এবং উন্নাওয়ের বিজেপি এমপি সাক্ষী মহারাজের পাশে দেখা গিয়েছে। অরুণ সিং উত্তরপ্রদেশের মন্ত্রী রণবেন্দ্র প্রতাপ সিং-এর জামাই। রণবেন্দ্র প্রতাপ সিং যোগী আদিত্যনাথ সরকারের কৃষি, শিক্ষা ও গবেষণা দফতরের মন্ত্রী।

```