Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

অভিষেকের নামে টাকা চেয়ে গ্রেফতার, 'ভাল ছেলে' ধরা পড়ায় অবাক তারকেশ্বরের বাসিন্দারা

বেশ কিছু দিন ধরে শুভদীপ কলকাতায় জুনায়েদ হক চৌধুরীর গাড়ি চালাতো বলে জানিয়েছে পুলিশ। থাকতও কলকাতাতেই। মাঝেমাঝে বাড়ি যেত।

অভিষেকের নামে টাকা চেয়ে গ্রেফতার, 'ভাল ছেলে' ধরা পড়ায় অবাক তারকেশ্বরের বাসিন্দারা

শুভদীপের গ্রেফতারে হতবাক পড়শিরা

শেষ আপডেট: 27 December 2024 15:50

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে টাকা চেয়ে তৃণমূলের এক পুরপ্রধানকে হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে শুভদীপ মালিককে। এই খবর আসার পর থেকেই হতবাক তারকেশ্বরের নাইটা মাল পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। আগাগোড়া ভাল ছেলে হিসেবে পরিচিত শুভদীপ এই কাজ কীভাবে করল বুঝতে পারছেন না পড়শিরা। আর অঝোরে কেঁদে চলেছেন বাবা পূর্ণ ও মা মুনমুন মালিক।

শুভদীপের বাবা জানান, স্নাতক পর্যন্ত পড়ার পর টুকটাক কাজ করত ছেলে। পরে গাড়ি চালানো শুরু করে। তিনি দাবি করেন, কোনও একজন পুলিশ অফিসার কলকাতায় নিয়ে গিয়েছিলেন শুভদীপকে। তবে কলকাতায় কার গাড়ি চালাতো ছেলে এ বিষয়ে তিনি কিছুই জানেন না।

বেশ কিছু দিন ধরে সে কলকাতায় জুনায়েদ হক চৌধুরীর গাড়ি চালাতো বলে জানিয়েছে পুলিশ। থাকতও কলকাতাতেই। মাঝেমাঝে বাড়ি যেত। পরিবার সূত্রে আরও জানা গেছে, এক সপ্তাহ আগে বাড়ি থেকে কলকাতায় গিয়েছিল শুভদীপ। প্রতিদিন ফোনে কথা হলেও গত দু দিন পরিবারের সাথে কোনও যোগাযোগ হয়নি। গতকাল রাতে তারকেশ্বর থানা থেকে শুভদীপের গ্রেফতারের খবর দেওয়া হয় বাড়িতে। প্রতিবেশীরা জানান, ভাল ছেলে হিসাবে তাঁরা চিনতেন শুভদীপকে। মা বাবার খুব বাধ্য সন্তান ছিল সে। এই ঘটনায় তাঁকে কোনওভাবে ফাঁসানো হয়েছে বলেও দাবি তাঁদের। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তৃণমূলের এক পুরপ্রধানের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার শেক্সপিয়র সরণি থানার পুলিশ জুনায়েদুল হক চৌধুরী, শুভদীপ মালিক এবং শেখ তসলিম নামে তিনজনকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানান, অভিষেকের নাম করে তোলা চেয়ে ফোন গিয়েছিল কালনার পুরপ্রধান আনন্দ দত্তের কাছে। পুরপ্রধান থানায় প্রতারণার অভিযোগ দায়ের করতেই তদন্তে নামে পুলিশ। দুষ্কৃতীদের চিহ্নিত করেই  ফাঁদ পাতা হয়। বৃহস্পতিবার এমএলএ হস্টেলে অভিযুক্তদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন পুরপ্রধান। সঙ্গে ছদ্মবেশে ছিল পুলিশ। সেখান থেকেই তিনজনকে পাকড়াও করা হয়।


```