Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ডাক্তারদের মানপত্রে বিধান রায়ের বদলে আম্বেদকরের ছবি, বৈদ্যবাটি পুরসভা বলল, মিসটেক! 

বিষয়টি নজরে আসতেই ফেসবুকে প্রতিবাদ জানান চিকিৎসক দীপ্তেন চট্টোপাধ্যায়।

ডাক্তারদের মানপত্রে বিধান রায়ের বদলে আম্বেদকরের ছবি, বৈদ্যবাটি পুরসভা বলল, মিসটেক! 

বিধান রায়ের বদলে আম্বেদকরের ছবি

শেষ আপডেট: 4 July 2024 14:55

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: চিকিৎসক দিবসে শহরের বিশিষ্ট চিকিৎসকদের সম্মান জানিয়েছে বৈদ্যবাটি পুরসভা। তিনদিন কেটেছে। এবার একে একে নজরে আসছে ফ্রেমে বাঁধানো সম্মাননা পত্রে বিধানচন্দ্র রায়ের ছবির বদলে ছাপা হয়েছে বি আর আম্বেদকরের ছবি। সমালোচনার মুখে পুরসভার দাবি, প্রিন্টিং মিসটেক!

প্রতিবছরই পয়লা জুলাই চিকিৎসক দিবস পালন করে বৈদ্যবাটি পুরসভা। এই দিনটিতে শহরের বিশিষ্ট চিকিৎসকদের বাড়ি বাড়ি গিয়ে সম্মান জানানো হয় পুরসভার পক্ষ থেকে।এবারও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা চিকিৎসকদের হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। ছবিও তোলেন। পরে দেখা যায় ফ্রেমে বাঁধানো মানপত্রে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে শুভেচ্ছা বার্তার পাশে বি আর আম্বেদকরের ছবি দেওয়া হয়েছে। বিধান রায়ের ছবির বদলেই ছাপা হয়ে গেছে বি আর আম্বেদকরের ছবি। 

বিষয়টি নজরে আসতেই ফেসবুকে প্রতিবাদ জানান চিকিৎসক দীপ্তেন চট্টোপাধ্যায়। তিনি বলেন, "চিকিৎসক দিবস সারা দেশেই পালিত হয়। বৈদ্যবাটি পুরসভাও পালন করেছে, ভালো কথা। কিন্তু চিকিৎসকদের সম্মান জানাতে গিয়ে মস্ত বড় ভুল করে ফেলেছে। অথবা কে বিধান রায় আর কে আম্বেদকর তা চিনতে পারেনি। আম্বেদকর হলেন সংবিধানের প্রণেতা আর বিধান রায় পশ্চিমবঙ্গের রূপকার কিংবদন্তি একজন চিকিৎসক। তাঁর জন্মদিনে সম্মান আর তাঁর ছবিই নেই। এতজন কাউন্সিলর, পুরসভার কর্মী, আধিকারিক, চেয়ারম্যান, কারও নজরে পড়ল না?

বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাত বলেন, "আমরা প্রতিবছরই পয়লা জুলাই চিকিৎসকদের সম্মান জানাই।  এবারও শহরের ১১০ জন চিকিৎসককে সম্মান জানানো হয়। একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই মানপত্র তৈরির জন্য। তিনি কলকাতা থেকে করিয়ে নিয়ে আসেন। বিধানচন্দ্র রায়ের বদলে আম্বেদকরের ছবি বসিয়ে দিয়েছে। এটা প্রিন্টিং মিসটেক। কারও নজরেই পড়েনি। যে চিকিৎসক ফেসবুকে পোস্ট করেছিলেন তাঁর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে। আমি ক্ষমা চেয়েছি। আরও কয়েকজন চিকিৎসকের সঙ্গেও আমার কথা হয়েছে। আমি বলেছি ছবি বদলে দেওয়া হবে।"

ছবি বদলে অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করছে বৈদ্যবাটি পুরসভা। তবে ডাক্তাররা বলছেন 'ডক্টরস ডে' র সম্মান তাঁদের কাছে অন্যরকম অনুভূতি। ছবি বদলে সেই আবেগের ক্ষত সারানো কি সম্ভব! 


```