Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

মাঘি পূর্ণিমায় ত্রিবেণী কুম্ভে মানুষের ঢল, নাগা সাধুরা ঘাটে যাবেন বেলা বারোটায়

প্রায় সাতশো বছর আগে হুগলির ত্রিবেনীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ হত বলে জনশ্রুতি। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমে মিলিত হতেন মাঘি পূর্ণিমায়।

মাঘি পূর্ণিমায় ত্রিবেণী কুম্ভে মানুষের ঢল, নাগা সাধুরা ঘাটে যাবেন বেলা বারোটায়

ত্রিবেণী সঙ্গমে মানুষের ঢল

শেষ আপডেট: 12 February 2025 11:32

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: মাঘি পূর্ণিমায় সকাল থেকেই মানুষের ঢল নামল ত্রিবেণী কুম্ভে। তিথি অনুযায়ী মাঘি পূর্ণিমার মহা পুণ্যস্নানে সাধুসন্তরা গঙ্গার ঘাটে যাবেন বেলা বারোটায়। তার আগেই সকাল থেকে হাজার হাজার পুণ্যার্থী গঙ্গায় পুণ্য স্নান করেন। 

প্রায় সাতশো বছর আগে হুগলির ত্রিবেনীতে গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে কুম্ভ হত বলে জনশ্রুতি। গঙ্গাসাগরে মকর সংক্রান্তি শেষে ফেরার পথে সাধু সন্ন্যাসীরা পায়ে হেঁটে ত্রিবেণী সঙ্গমে মিলিত হতেন মাঘি পূর্ণিমায়। সেখানে একদিনের কুম্ভ হত, যাকে অনুকুম্ভ বলা হয়। সেই রীতি শুরু হয়েছে আবার।

কুম্ভমেলা কমিটি শক্তিপীঠ পরিক্রমা করে জল মাটি নিয়ে আসে ত্রিবেণীতে। এশিয়ায় ৫১টি সতীপীঠ রয়েছে। বাংলায় রয়েছে ১৭ টি পীঠ। সেখান থেকেই জল আনা হয়েছে বলে জানান কুম্ভমেলা কমিটির সাধন মুখোপাধ্যায়। বুধবার মাঘি পূর্ণিমায় ত্রিবেণীতে বহু মানুষের সমাগম হয়েছে।

গোটা শরীরে ভষ্ম মাখা, কপালে সেই ছাই এর টিপ দিয়ে ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন নাগা সাধুরা। কাশ্মীর থেকে আসা বুলেট বাবা, কেদারনাথের টুপি বাবা, অসমের কিন্নর আখড়ার সোনালী নন্দগিরি, ত্রিবেণী কুম্ভের পুণ্যার্থীদের আকর্ষণ এইসব সাধু সন্ত কিন্নররা। বাইক বাবা বলেন, "সনাতন ধর্মের এই কুম্ভ সত্যযুগ থেকে চলছে। আগে বড় বড় মুনি ঋষিরা আসতেন। এখনও সাধু সন্তরা আসেন। স্নান সেরে তাঁদের আশীর্বাদ নেন পুণ্যার্থীরা।"

কিন্নর নন্দগিরি বলেন,"অসম থেকে প্রথমে প্রয়াগরাজে গিয়েছিলাম। সেখানে স্নান করেছি। এখানে ত্রিবেণীতে এসেছি এখানেও পূর্ণ স্নান করব। যারা মহাপ্রয়াগে যেতে পারেননি তারা ত্রিবেণীতে এসে স্নান করুন। এখানে নাগা বাবা কিন্নর মাতাজী যারা আছেন তাদের থেকে আশীর্বাদ নিন।"


```