Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

বারুইপুরে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি দুই সব্জি বিক্রেতা

ঘটনার পরই পথ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

বারুইপুরে ভয়াবহ দুর্ঘটনা, বেপরোয়া গতির বলি দুই সব্জি বিক্রেতা

মুখোমুখি সংঘর্ষ।

শেষ আপডেট: 29 June 2024 09:06

দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল দুই সব্জি বিক্রেতার। গুরুতর জখম আরও তিনজন। শনিবার সকালে  ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার সাহাপাড়া এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কলকাতামুখী সব্জির গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সব্জি বিক্রেতার। খবর পেয়ে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। জানা যাচ্ছে, জখম তিনজনেরই শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বারুইপুর হাসপাতাল থেকে তাঁদের কলকাতার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার পরই পথ সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বারুইপুর-জয়নগর রাজ্য সড়কে পুলিশি নজরদারির কোনও ব্যবস্থা না থাকায় বেপরোয়া গাড়ির দাপট বেড়েই চলেছে। যার জেরে মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা।

 প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ির গতিবেগই বেশি ছিল। স্থানীয় সূর্যপুর হাট থেকে সব্জি কিনে বিক্রির জন্য কলকাতায় যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ছিলেন সব্জি বিক্রেতা-সহ কয়েকজন। আচমকা নিয়্ন্ত্রণ হারিয়ে সামনের বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে সব্জি বোঝাই গাড়িটি। বিপরীত দিক থেকে আসা বালি বোঝাই ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারই জেরে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 


```