দ্য ওয়াল ব্যুরো: হিন্দু পাকিস্তানের পর এবার হিন্দু তালিবান। বিজেপির সমালোচনা করতে গিয়ে ফের বিতর্কের কেন্দ্রে কংগ্রেস সাংসদ শশী থারুর।
তিনি কিছুদিন আগে মন্তব্য করেছিলেন, ২০১৯ সালে যদি বিজেপি লোকসভা ভোটে জেতে, তা হলে ভারত হিন্দু পাকিস্তানে পরিণত হবে। তার পরে বিজেপি ও কয়েকটি সহযোগী সংগঠন বলে, থারুরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক।
শশী বুধবার এক জনসভায় বলেন, ওরা আমাকে পাকিস্তানে যেতে বলছে। আমি যেহেতু ওদের মতো হিন্দুত্ববাদে বিশ্বাসী নই, তাই আমাকে দেশ ছেড়ে যেতে বলা হচ্ছে। তাহলে কি ধরে নিতে হবে, হিন্দুদের মধ্যেও তালিবানের উৎপত্তি হয়েছে? আমি হিন্দু ভাই-বোনেদের জিজ্ঞাসা করতে চাই, তাঁরা কি হিন্দুত্বের নামে এই ধরনের আচরণ মেনে নেবেন? বিজেপি হিন্দু রাষ্ট্রের কথা বলে। এ হল খুব সাংঘাতিক ধারণা। এতে আমাদের দেশ ধ্বংস হয়ে যেতে পারে।
বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র খুব অল্প সময়ের মধ্যে শশীর মন্তব্যের জবাব দিয়েছেন। তিনি টুইটারে লেখেন, প্রথমে হিন্দু পাকিস্তান, তারপর হিন্দু তালিবান। কংগ্রেস যে বিজেপিকে প্রচণ্ড ঘৃণা করে তা এইসব মন্তব্য থেকে বোঝা যায়।
https://twitter.com/sambitswaraj/status/1019437392544129025