Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বত

বেআইনি পাথর বোঝাই ট্রাকের দৌরাত্ম্যে অতিষ্ঠ ৪৪টি গ্রামের মানুষ! কড়া নির্দেশ হাইকোর্টের

সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক পাথর বোঝাই গাড়ি যাতায়াতের ফলে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে মোট ১৯ কিলোমিটার রাস্তা সাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

বেআইনি পাথর বোঝাই ট্রাকের দৌরাত্ম্যে অতিষ্ঠ ৪৪টি গ্রামের মানুষ! কড়া নির্দেশ হাইকোর্টের

বীরভূমের গ্রামে বেআইনি পাথর বোঝাই ট্রাকের দৌরাত্ম্য।

শেষ আপডেট: 4 July 2024 21:10

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি পাথর বোঝাই ট্রাকের দৌরাত্ম্যে বীরভূমের ৪৪টি গ্রামের মানুষের জীবন ওষ্ঠাগত হওয়ার জোগাড়! অভিযোগ, প্রশাসনকে জানিয়েও সমস্যার সুরাহা হয়নি।

সকাল থেকে রাত পর্যন্ত একের পর এক পাথর বোঝাই গাড়ি যাতায়াতের ফলে বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকে মোট ১৯ কিলোমিটার রাস্তা সাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অভিযোগ, বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও গ্রামের মধ্যের রাস্তা দিয়ে যাতায়াত করে ট্রাকগুলি।

বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলায় বেআইনি পাথর খাদানগুলি চিহ্নিত করতে জেলাশাসককে বিশেষ দল গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 

গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকায় ৪টি হাসপাতাল ও ১১টি স্কুল রয়েছে। কিন্তু বেআইনি পাথর খাদানের দাপটে রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে যাওয়ায় বিপদের সময় কোনও অ্যাম্বুল্যান্সও ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে না।

মামলাকারীর অভিযোগ, পাথর খাদান থেকে ১৬ নম্বর জা্তীয় সড়কে ওঠার বিকল্প রাস্তাও রয়েছে। কিন্তু বেআইনিভাবে পাথর বোঝাই করার কারণে ওই রাস্তার পরিবর্তে গ্রামের রাস্তায় ব্যবহার করে ট্রাকের চালকেরা। 
 
অভিযোগের প্রেক্ষিতে বীরভূমের জেলাশাসককে অবিলম্বে একটি বিশেষ দল গঠন করার নির্দেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে জেলা পুলিশকে সংশ্লিষ্ট দলের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। আগামী তিনমাসের মধ্যে বেআইনি খাদানগুলি চিহ্নিত করে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসককে।


```