Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

ব্রিজভূষণের বিরুদ্ধে ছবি-ভিডিও প্রমাণ দিন, যৌন হেনস্থার ঘটনায় কুস্তিগিরদের বলল পুলিশ

দ্য ওয়াল ব্যুরো: কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্তে এবার দিল্লি পুলিশ, অভিযোগকারী মহিলা কুস্তিগিরদের কাছে 'প্রমাণ' চাইল। ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের গায়ে, বুকে, স্তনে 'ইচ্ছাকৃত

ব্রিজভূষণের বিরুদ্ধে ছবি-ভিডিও প্রমাণ দিন, যৌন হেনস্থার ঘটনায় কুস্তিগিরদের বলল পুলিশ

শেষ আপডেট: 11 June 2023 07:42

দ্য ওয়াল ব্যুরো: কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্তে এবার দিল্লি পুলিশ, অভিযোগকারী মহিলা কুস্তিগিরদের কাছে 'প্রমাণ' চাইল। ব্রিজভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের গায়ে, বুকে, স্তনে 'ইচ্ছাকৃতভাবে' হাত দেওয়ার অভিযোগ উঠেছে। সেই অভিযোগে প্রমাণ হিসেবে অভিযোগকারীদের ছবি, ভিডিও, অডিও জমা দিতে বলা হয়েছে।

সুপ্রিম কোর্টের নির্দেশে দিল্লি পুলিশ প্রথমে কুস্তিগিরদের অভিযোগের ভিত্তিতে দু'টি এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে। যার মধ্যে একটি ছিল আবার পকসো আইনের অধীনে। যদিও পরে নাবালিকা কুস্তিগিরের বাবা, পকসো আইনের অধীনে দায়ের করা অভিযোগ তুলে নেন। অন্যদিকে, ৬ জন মহিলা কুস্তিগির আরও একটি অভিযোগ জানান। সেই অভিযোগের তদন্ত করছে এখন দিল্লি পুলিশ।

এফআইআর দায়ের করে ওই ছয় কুস্তিগির অভিযোগ করেছিলেন, ব্রিজভূষণ শ্বাস-প্রশ্বাস পরীক্ষা করার অছিলায় স্তন, পেটে হাত দিয়েছেন! এই ঘটনা বারবার ঘটিয়েছেন বিজেপি সাংসদ ব্রিজভূষণ। বিভিন্ন টুর্নামেন্ট চলাকালীনই মহিলা কুস্তিগিরদের সঙ্গে এমন আচরণ করতেন বলেও অভিযোগপত্রে লেখা হয়।

কুস্তিগিরদের এই যৌন হেনস্থার অভিযোগে উত্তাল গোটা দেশ। চলতি বছরের জানুয়ারি থেকেই এই অভিযোগে পথে নেমেছেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। ব্রিজভূষণের পদত্যাগ ও গ্রেফতারির দাবিতে দিল্লির যন্তরমন্তরে ধর্নায় বসেন তাঁরা। বারবার নানাভাবে আন্দোলনের ঝাঁঝ বাড়ান সাক্ষী মালিক, বজরং পুনিয়াদের মতো কুস্তিগিররা।

দিন কয়েক আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও পরে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে বসেন কুস্তিগিররা। তাঁদের অভিযোগের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন অনুরাগ ঠাকুর। তারপরই ধর্না তুলে নেন সাক্ষী মালিকরা। ক্রীড়ামন্ত্রী দিল্লি পুলিশকে আগামী ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে বলেন।

দিল্লি পুলিশ তারপর জোরকদমে তদন্ত শুরু করে। সূত্রের খবর, মহিলা কুস্তিগিরদের আনা যৌন হেনস্থার অভিযোগের সপক্ষে প্রমাণ দাখিল করতে বলা হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে আরও খবর, যৌন হেনস্থার বিস্তারিত বিবরণও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, কুস্তিগির ও তাঁদের আত্মীয়দের আলাদাভাবে নোটিসও পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী চুপ কেন, প্রশ্ন কুস্তিগিরের, তির অনুরাগকেও


```