Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

নিট পরীক্ষা দিতে গিয়ে ব্রা খুলতে বাধ্য করা হল তরুণীকে! কেরলের ঘটনায় নিন্দার ঝড়

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষা (NEET) দিতে গিয়েছিলেন তরুণী। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু পরীক্ষার দিন তাঁর সঙ্গে যা ঘটল, তাতে তোলপাড় পড়ে গেছে। অভিযোগ, তরুণীকে অন্তর্বাস (underwear) খুলতে বাধ্য করা হয়েছে পরীক্ষার হলে ঢোকার মুখে।

নিট পরীক্ষা দিতে গিয়ে ব্রা খুলতে বাধ্য করা হল তরুণীকে! কেরলের ঘটনায় নিন্দার ঝড়

শেষ আপডেট: 18 July 2022 13:49

দ্য ওয়াল ব্যুরো: নিট পরীক্ষা (NEET) দিতে গিয়েছিলেন তরুণী। ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন তিনি। কিন্তু পরীক্ষার দিন তাঁর সঙ্গে যা ঘটল, তাতে তোলপাড় পড়ে গেছে। অভিযোগ, তরুণীকে অন্তর্বাস (underwear) খুলতে বাধ্য করা হয়েছে পরীক্ষার হলে ঢোকার মুখে।

রবিবার নিটের পরীক্ষা ছিল। কেরলের (Kerala) কোল্লাম জেলায় একটি পরীক্ষাকেন্দ্রে সিট পড়েছিল ওই তরুণীর। অভিযোগ, পরীক্ষার হলে ঢোকার মুখে নিরাপত্তাজনিত পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছিল। সমস্ত পরীক্ষার্থীদেরই তার মুখোমুখি হতে হয়। কিন্তু গোল বাঁধে ওই তরুণীর সময়।

তিনি যে ব্রা পরে পরীক্ষা দিতে গিয়েছিলেন, তার ধাতব হুকটির কারণেই হলে ঢুকতে তাঁকে বাধা দেওয়া হয়। নিরাপত্তাজনিত পরীক্ষার জন্য যে মেটাল ডিটেক্টর মেশিন ব্যবহার করা হয়েছিল তাতে শব্দ হয়ে ওঠে ওই হুকের কারণে। আর তখনই তরুণীকে অন্তর্বাস খুলে ফেলতে বলা হয় বলে অভিযোগ।

মেয়েটির বাবা এই ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করেন। তারপরেই নিন্দার ঝড় ওঠে চারদিকে। অভিযোগ, একজন মহিলা নিরাপত্তারক্ষীই সেসময় ওই হলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তিনি ওই তরুণীকে বলেন, ব্রায়ের ওই হুক নিয়ে পরীক্ষার হলে ঢোকা যাবে না। ব্রা না খুললে তিনি পরীক্ষাই দিতে পারবেন না। এমনকি হলে দাঁড়িয়ে এমন প্রশ্নও পরীক্ষার্থীকে শুনতে হয়, 'তোমার কাছে তোমার ভবিষ্যৎ না অন্তর্বাস, কোনটা বড়?'

অপমানে আর লজ্জার লাল হয়ে গিয়েছিলেন তরুণী। তিনি বাধ্য হয়ে ব্রা খুলে মায়ের হাতে তুলে দেন। তারপর পরীক্ষা দিতে হলে ঢোকেন। যে প্রতিষ্ঠানে এই ঘটনা ঘটেছে তারা এর কোনওরকম দায় নিতে চায়নি। কোল্লাম পুলিশ জানিয়েছে, একজন নয়, ওই পরীক্ষাকেন্দ্রে একাধিক পরীক্ষার্থীকে অন্তর্বাস খুলতে বাধ্য করা হয়েছে। সেই পরিত্যক্ত অন্তর্বাস রেখে দেওয়া হয়েছে একটি স্টোররুমের মধ্যে।

এই ঘটনায় নিট পরীক্ষার আগে তরুণীর মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা। তার প্রভাব পড়েছে পরীক্ষার খাতাতেও। ওই পরীক্ষাকেন্দ্রে অনেক ছাত্রীই কান্নাকাটি করছিলেন বলে অভিযোগ। অনেকে আবার ব্রায়ের হুক কেটে ফেলে তা কোনওরকমে গিট দিয়ে বাঁধার চেষ্টাও করেন। এও শোনা গেছে, পরীক্ষার্থীদের কাউকে কাউকে জিন্সও খুলতে বলা হয়েছিল, কারণ জিন্সের বোতাম বা চেন ধাতুর তৈরি।

আরও পড়ুন: নাকের অপারেশন করাবে বলে নিজের ৫ দিনের সন্তানকে বেচে দিল মা


```