
শেষ আপডেট: 2 August 2022 05:22
দ্য ওয়াল ব্যুরো: শিউরে ওঠার মতো ঘটনা উত্তরাখণ্ডে (Uttarakhand)। নেশা ছাড়ার জন্য হৃষিকেশে (Rishikesh) একটি রিহ্যাবিলিটেশন সেন্টারে (Rehabilitation centre) ভর্তি হয়েছিলেন তরুণী। সেখানেই দুই ব্যক্তির দ্বারা গণধর্ষণের (Gang-raped) শিকার হলেন তিনি। শুধু তাই নয়, সেই ঘটনা ক্যামেরাবন্দি (Video Record) করে ওই রিহ্যাবের মালকিন (Owner)। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে নির্যাতিতাকে দেহ-ব্যবসায় (Prostitution) নামতেও বাধ্য করেছে ওই মহিলা, এমনটাই অভিযোগ নির্যাতিতার।
২৫ বছর বয়সী নির্যাতিতা হরিদ্বারের বাসিন্দা। তিনি জানিয়েছেন, তাঁকে ঠাণ্ডা পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে তা খেতে দেয় দুই যুবক। না জেনেই তিনি তা খেয়ে নেশাচ্ছন্ন হয়ে পড়েন। এরপরেই ওই দুই যুবক তাঁকে গণধর্ষণ করে বলে জানিয়েছেন তিনি। ওই নেশামুক্তি কেন্দ্রের মালকিন সমস্ত বিষয়টিতে জড়িত ছিল বলে অভিযোগ তরুণীর। রিহ্যাবের মালকিন ওই মহিলা ধর্ষণের দৃশ্য মোবাইলে রেকর্ড করে, এবং পরে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেল করতে থাকে বলে জানিয়েছেন নির্যাতিতা। তাঁকে দিয়ে জোর করে দেহ-ব্যবসাও করানো হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
এই ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন ওই তরুণী। এর পাশাপাশি বিচার চেয়ে পুলিশের সিনিয়র সুপারিন্টেন্ডেন্টকেও চিঠি লিখেছেন নির্যাতিতা তরুণী। দুই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে রিহ্যাবের মালকিনকেও। আপাতত অভিযুক্তরা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত এক নাইজেরীয়, দেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ৬