Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

১৫ বছরের মেয়েকে লাগাতার গণধর্ষণ ৯ মাস ধরে! মুম্বইয়ে ধৃত ২ নাবালক-সহ ২৪ জন

দ্য ওয়াল ব্যুরো: ১৫ বছরের কিশোরীকে একটানা ৯ মাস ধরে বারবার গণধর্ষণের (gangrape) অভিযোগ উঠল ৩৩ জনের বিরুদ্ধে! মুম্বইয়ের এই ঘটনার কথা সামনে আসতেই শিউরে উঠেছেন সকলে। ঘটনায় ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ২ নাবালিকাকেও। পুলিশ জান

১৫ বছরের মেয়েকে লাগাতার গণধর্ষণ ৯ মাস ধরে! মুম্বইয়ে ধৃত ২ নাবালক-সহ ২৪ জন

শেষ আপডেট: 24 September 2021 02:12

দ্য ওয়াল ব্যুরো: ১৫ বছরের কিশোরীকে একটানা ৯ মাস ধরে বারবার গণধর্ষণের (gangrape) অভিযোগ উঠল ৩৩ জনের বিরুদ্ধে! মুম্বইয়ের এই ঘটনার কথা সামনে আসতেই শিউরে উঠেছেন সকলে। ঘটনায় ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করা হয়েছে ২ নাবালিকাকেও। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার বয়ান অনুযায়ী এ বছরের জানুয়ারি মাসে প্রথমবার ধর্ষিত হয় সে। তারই পরিচিত এক 'বন্ধু' এই কাণ্ড ঘটায়। শুধু তাই নয়, ধর্ষণ করার সময়ে ঘটনাটির ভিডিও রেকর্ডও করে নেয় সে।  সেই ভিডিওটিকে অস্ত্র করেই বারবার মেয়েটিকে ব্ল্যাকমেল করতে থাকে ওই যুবক, সঙ্গে চলতে থাকে ধর্ষণও।

মমতার দুয়ারে লাশ নিয়ে বিজেপি, ধুন্ধুমার কালীঘাটে

এখানেও শেষ নয়। অভিযুক্ত যুবক ওই ভিডিও আরও কয়েকজনকে দেখায় বলে অভিযোগ। তার পরে তারাও কিশোরীকে ব্ল্যাকমেল করতে শুরু করে এবং তারাও শুরু করা ধর্ষণ। পুলিশ জানিয়েছে, গত ৯ মাসে একাধিক বার, নানা জায়গায় নিয়ে গিয়ে মেয়েটিকে ধর্ষণ করে ওই যুবকরা। কিশোরী ৩৩ জনের কথা জানিয়েছে পুলিশকে। ডোম্বিভলি, বাদলাপুর, মুরবাদ, রাবালে-সহ একাধিক স্থানে নির্যাতিতাকে ধর্ষণ করা হয়। শেষমেশষ পুলিশের কাছে গিয়ে সব কথা খুলে বলে কিশোরী। নির্যাতিতার বয়ান রেকর্ড করে তদন্ত শুরু করে পুলিশ। ধরাও পড়ে ২৪ জন। দায়ের হয়েছে পকসো আইনে মামলা। সকলেই কিশোরীর পরিচিত বলেই জানিয়েছে পুলিশ। মেয়েটিকে আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুমেবইয়ের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষ প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছেন অভিযুক্তদের শাস্তি চেয়ে। চিঠি লেখা হয়েছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকেও। ধৃত ও অভিযুক্তদের মধ্যে বেশ কয়েক জন আবার শিবসেনার কর্মী-সমর্থক বলেও পরিচিত বলে জানিয়েছে পুলিশ। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```