Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

নিয়োগকাণ্ডে ইডি দফতরে দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধান, হাজিরার কারণ জানালেন পাচু রায়

ইডি দফতরে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাচু রায়। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে যান তিনি।

নিয়োগকাণ্ডে ইডি দফতরে দক্ষিণ দমদমের প্রাক্তন পুরপ্রধান, হাজিরার কারণ জানালেন পাচু রায়

শেষ আপডেট: 8 December 2023 16:09

দ্য ওয়াল ব্যুরো: ফের ইডি দফতরে হাজিরা দিলেন দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান পাচু রায়। শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে যান তিনি। ঠিক কী কারণে তিনি ইডি দফতরে এসেছেন, সেই প্রশ্নের উত্তরে তিনি জানান, আগের বার তল্লাশির পর ইডি কিছু নথি নিয়ে এসেছিল। সেই সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদে জন্য ইডি দফতরে হাজিরা দিয়েছেন তিনি। 

রাজ্যে এই মুহূর্তে বেশ অনেকগুলি দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি। তার মধ্যে একটি হল পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ। আর এই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্র ধরেই পাঁচু রায়কে ডেকে পাঠানো হয় বলে ইডি সূত্রের খবর। পাঁচু রায়ের বাড়িতে তল্লাশির সময়ে একাধিক নথি উদ্ধার হয়। তা থেকেই বেশ কিছু তথ্য সামনে আসে। সেই নিয়েই এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলেই ইডি সূত্রে জানা গিয়েছে। 

প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর অয়ন শীলের নাম প্রকাশ্যে আসে। এরপর সল্টলেকে অয়নের অফিস এবং হুগলিতে তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। অয়ন শীলের বাড়ি থেকে দিস্তা দিস্তা ওএমআর শিট সহ ২৮ পাতার একটি নথি পান তদন্তকারীরা। প্রাথমিকভাবে যা নিয়োগ সংক্রান্ত নথি মনে করা হলেও পরে দেখা যায় তা আসলে একাধিক পুরসভার নিয়োগের প্রার্থী তালিকা এবং সেই সংক্রান্ত সুপারিশ। একইসঙ্গে প্রার্থী তালিকায় থাকা নামের পাশে বেশ কিছু ‘কোর্ড ওয়ার্ড’ দেখতে পান তদন্তকারী আধিকারিকেরা।

ইডির হেফাজতে থাকা নখিতে উত্তর দমদম, নিউ ব্যারাকপুর, দক্ষিণ দমদম সহ বিভিন্ন পুরসভার প্যানেলের তথ্য রয়েছে। সংশ্লিষ্ট নথি থেকে পুরসভাগুলিতে মেডিক্যাল অফিসার, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, ড্রাইভার সহ একাধিক পদে নিয়োগের জন্য সুপারিশের তালিকাও ইডির হাতে আসে।


```