Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

কালীগঞ্জে মৃত নাবালিকার বাড়িতে ফরেন্সিক দল, তদন্তের জন্য নমুনা সংগ্রহ করলেন বিশেষজ্ঞরা

সোমবার ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বিজয় মিছিল বার করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের অনুগামীরা। অভিযোগ সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে।

কালীগঞ্জে মৃত নাবালিকার বাড়িতে ফরেন্সিক দল, তদন্তের জন্য নমুনা সংগ্রহ করলেন বিশেষজ্ঞরা

শেষ আপডেট: 25 June 2025 16:34

কাজল বসাক, নদিয়া

বুধবার দুপুরে তিন সদস্যের ফরেন্সিক দল এল কালীগঞ্জের মোলান্দি গ্রামে। মৃত নাবালিকার বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেন তাঁরা। ঘর ও উঠোনের নানা প্রান্ত ঘুরে দেখেন বিশেষজ্ঞরা। তদন্তের জন্য় প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে নিয়ে যান। সোমবার ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বিজয় মিছিল বার করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের অনুগামীরা। অভিযোগ সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে।

ওইদিন দুপুরে ভাত খেতে বসেছিল হোসেন শেখের ১০ বছরের মেয়ে তামান্না। বোমার আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  এই মর্মান্তিক ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিবার। মেয়ের মৃত্য়ুর খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওড়িশা থেকে বাড়ি ফেরেন হোসেন শেখ। তাঁকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকস্তব্ধ বাবা-মায়ের একমাত্র দাবি, দোষীদের ফাঁসি হোক।

পরিবারের পক্ষ থেকে ২৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তদন্তে আস্থা থাকলেও যারা সত্যিই দোষী, তাদের সবাইকে চিহ্নিত করতে যেন সিবিআই তদন্ত হয়, এমনটাই দাবি হোসেন শেখের।

পুলিশ সূত্রে জানা যায়, পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথমে চারজনকে গ্রেফতার করে কৃষ্ণনগর আদালতের তোলা হয়। বিচারক দুজনকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং তদন্তের স্বার্থে বাকি দু'জনকে ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এরপরই তদন্তে নেমে মঙ্গলবার রাতে পুলিশ আরও একজনকে গ্রেফতার করে। বুধবার তাকেও কৃষ্ণনগর আদালতে পাঠানো হয়।


```