Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার শঙ্কা, উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা অমরনাথ যাত্রা। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। সূত্রের খবর, যাত্রা চলাকালীন সময়ে জঙ্গি হামলার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলি। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রব

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলার শঙ্কা, উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেষ আপডেট: 9 June 2023 08:22

দ্য ওয়াল ব্যুরো: ১ জুলাই থেকে শুরু হওয়ার কথা অমরনাথ যাত্রা। চলবে ৩১ অগস্ট পর্যন্ত। সূত্রের খবর, যাত্রা চলাকালীন সময়ে জঙ্গি হামলার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলি। সেই কারণে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বৈঠক ডেকেছেন।

দিল্লিতে ওই বৈঠকে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রকের পদস্থ কর্তারা ছাড়াও গোয়েন্দা এজেন্সিগুলির প্রধান এবং জম্মু-কাশ্মীর প্রশাসনের অফিসারেরা। অমরনাথ মন্দির দক্ষিণ কাশ্মীরে ৩৮৮০ মিটার উঁচুতে অবস্থিত। গত বছর তিন লাখ ৪৫ হাজার পূণ্যার্থী অমরনাথ গিয়েছিলেন। সরকারের অনুমান এবার সংখ্যাটা বেড়ে পাঁচ লাখ হবে।

ভরা বর্ষার মধ্যে যাত্রা চলায় প্রাকৃতিক দুর্যোগের বিষয়টিও সরকারকে মাথায় রাখতে হয়। দুর্যোগ প্রতিরোধও স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব। গত বছর মন্দির লাগোয়া এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে হরপা বানে ১৬জন পূণ্যার্থী মারা যান। এই জাতীয় দুর্যোগ মোকাবিলা নিয়েও আগাম প্রস্তুতি রাখতে হচ্ছে।

অমরনাথের যাত্রাপথে পুলিশ, আধাসেনা এবং সেনা মোতায়েন থাকে। তারপরও ভিড়ের মধ্যে নাশকতার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সেই কারণে অমরনাথ যাত্রায় নিরাপত্তার কড়াকড়ি থাকে চোখে পড়ার মতো।

সরকারি সূত্রের খবর, পাকিস্তানের কিছু জঙ্গি সংগঠন অমরনাথ যাত্রা বানচাল করার পরিকল্পনা করছে। আত্মঘাতী জঙ্গিরা পূণ্যার্থীদের মধ্যে মিশে থেকে বিস্ফোরণ-সহ যে কোনও ধরনের নাশকতা ঘটাতে পারে। অতীতে জঙ্গিহানার মুখে যাত্রা সাময়িক বন্ধ রাখতে হয়েছে। মাঝে করোনার কারণে যাত্রা বন্ধ থাকায় এবার পূণ্যার্থীর সংখ্যা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারত ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকে ধর্মপ্রাণ হিন্দুরা এই যাত্রায় অংশ নিয়ে থাকেন। এই যাত্রা সুষ্ঠুভাবে শেষ করা সরকারের জন্য মস্ত বড় চ্যালেঞ্জ। শুক্রবারের বৈঠকে জঙ্গি নাশকতা ঠেকাতে আরও কী কী ব্যবস্থা নেওয়া যায় সে বিষয়ে কথা হবে।

কালিয়াগঞ্জ কাণ্ড: বিচারপতি মান্থার দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য


```