Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্যালাড খেলেই সুস্বাস্থ্য নয়! ভুলেও কাঁচা খাবেন না এই ৩ সবজি, কারণ জানুনইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা

সিইও অফিসে এবার কেন্দ্রীয় নিরাপত্তা, বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের

বুধবার (১৮ ডিসেম্বর) পাঠানো ওই চিঠিতে কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর (SIR) চলাকালীন ২৪ ও ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গের সিইও দফতরের সামনে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে।

সিইও অফিসে এবার কেন্দ্রীয় নিরাপত্তা, বাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের

গ্রাফিক্স- দ্য ওয়াল

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 19 December 2025 00:12

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার আবহে মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠাল কমিশন।

বুধবার (১৮ ডিসেম্বর) পাঠানো ওই চিঠিতে কমিশনের তরফে জানানো হয়েছে, এসআইআর (SIR) চলাকালীন ২৪ ও ২৫ নভেম্বর পশ্চিমবঙ্গের সিইও দফতরের (CEO Office) সামনে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে ঘিরে ফেলার ঘটনায় দফতরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়ে।

চিঠিতে কার্যত আশঙ্কা প্রকাশ করে কমিশন জানিয়েছে, এসআইআর-এর (SIR) সংবেদনশীলতা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের (2026 WB Assembly Election) প্রেক্ষিতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

নির্বাচন কমিশন আরও উল্লেখ করেছে, বর্তমানে সিইও দফতরটি (WB CEO Office) কলকাতার নেতাজি সুভাষ রোডে বামার লরি ভবনের ভাড়া নেওয়া জায়গায় রয়েছে। নিরাপত্তাজনিত দুর্বলতা, পরিকাঠামোগত ঘাটতি ও প্রশাসনিক সমস্যার কারণে দফতরটি  খুব শীঘ্রই বিবাদী বাগ এলাকার স্ট্র্যান্ড রোডে শিপিং হাউসে স্থানান্তরিত করা হচ্ছে। এই পরিস্থিতিতে বর্তমান এবং নতুন- উভয় দফতরেই সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সিএপিএফ মোতায়েনের আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন (ECI)।

নির্বাচন কমিশনের অবজার্ভারদের (SIR West Bengal) নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর (Central Force) ব্যবস্থা করা হোক। কমিশনকে (Election Commission) চিঠি পাঠিয়েছিলেন সি মুরুগান (C Murugan)। অনুমান, সেই অনুরোধে সায় দিয়েই এই চিঠি কমিশনের।

প্রসঙ্গত, ক'দিন আগে তিনিই দক্ষিণ ২৪ পরগনার ফলতায় এসআইআর প্রক্রিয়া পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন। স্থানীয় তৃণমূল সমর্থক (TMC) মহিলাদের নেতৃত্বে তাঁকে ঘিরে ধরে প্রতিবাদ দেখানো হয়।

এরপরই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান সি মুরুগান। সূত্রের খবর, ফলতার প্রসঙ্গ টেনে বাংলার সমস্ত রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়ানো হোক, এই মর্মে তিনি চিঠি লিখেছিলেন। সেই চিঠির কপি পাঠিয়েছিলেন সিইও দফতরকেও। সূত্রের খবর, সেই চিঠিতে সায় দিয়ে হিয়ারিংয়ের মধ্যেই বাংলার রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়াতে চলেছে কমিশন। ফলত, অবজার্ভাররা যখন এসআইআর-এর হিয়ারিংয়ে জেলায় যাবেন, তখন তাঁদের নিরাপত্তার জন্য সঙ্গে থাকবেন জওয়ানরা।

রাজ্যে বর্তমানে একজন বিশেষ পর্যবেক্ষক বা স্পেশ্যাল রোল অবজার্ভার ও ১২ জন রোল অবজার্ভারকে পশ্চিমবঙ্গে নিযুক্ত করেছে। তাঁরা বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করছেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, ফলতার ঘটনার পর পর্যবেক্ষকদের নিরাপত্তা নিয়ে আর কোনও ঝুঁকি নিতে রাজি নন তাঁরা। সেই কারণেই উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে।


```