Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

তৃণমূলের ১০ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি, ভোটের মুখে চিটফান্ড তদন্তে পদক্ষেপ

তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির আঞ্চলিক দফতর। সোমবার বিকেলে এক বিবতিতে তা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তৃণমূলের ১০ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি, ভোটের মুখে চিটফান্ড তদন্তে পদক্ষেপ

Rs 10.29 Crore and Mamata Banerjee

শেষ আপডেট: 11 March 2024 19:18

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দিল্লির আঞ্চলিক দফতর। সোমবার বিকেলে এক বিবতিতে তা জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সোমবার বিকেল সাড়ে ৫টায় নাগরিকত্ব সংশোধন আইনের (CAA) নতুন নিয়ম ঘোষণা করার কথা মোদী সরকারের। পরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। আবার নরেন্দ্র মোদীর সেই ভাষণের আগেই সিএএ নিয়ে বিরোধিতা জানিয়ে সাংবাদিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে দেখা গেল, হঠাৎই টুইট ইডির।

ওই টুইটে বলা হয়েছে,  তৃণমূল কংগ্রেসের ১০.২৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যালকেমিস্ট গ্রুপের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ নিয়ে যে তদন্ত চলছে, তারই সূত্র ধরে এই টাকা আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। ডিমান্ড ড্রাফ্টের মাধ্যমে ওই টাকার লেনদেন হয়েছিল।

একদা অ্যালকেমিস্টের কর্ণধার কে ডি সিং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন। সারদা, রোজভ্যালির মতো ওই সংস্থার বিরুদ্ধেও চিটফান্ড কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এ ব্যাপারে সিবিআই তদন্ত শুরু করেছিল।

তবে ইডি এদিন যে টুইট করেছে বা পদক্ষেপ করেছে, তার সময় তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কেউ কেউ। এ ব্যাপারে তৃণমূল এখনও দলগত ভাবে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবে ঘরোয়া ভাবে দলের এক মুখপাত্র বলেন, তৃণমূল সিএএ-র প্রতিবাদ করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন। বিরোধীদের চুপ করাতে আগেভাগেই নন্দী আর ভৃঙ্গী তথা ইডি-সিবিআইকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।


```