Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

আমেরিকার মাটিতে শিশু জন্মালেই সে আমেরিকান নয়, এবার নয়া নীতি ট্রাম্পের

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় শিশু জন্মালেই তার নাগরিকত্ব পাক্কা। বিষয়টিতে বেশ বিরক্ত ডোনাল্ড ট্রাম্প।তাই তাঁর ঘোষণা, "অনেক হয়েছে, এবার নাগরিকত্বের নিয়মে বদল আনা হবে।"  হোয়াইট হাউসে রিপাবলিকানদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানালেন, আইনি সংস্কার করেই ন

আমেরিকার মাটিতে শিশু জন্মালেই সে আমেরিকান নয়, এবার নয়া নীতি ট্রাম্পের

শেষ আপডেট: 29 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় শিশু জন্মালেই তার নাগরিকত্ব পাক্কা। বিষয়টিতে বেশ বিরক্ত ডোনাল্ড ট্রাম্প।তাই তাঁর ঘোষণা, "অনেক হয়েছে, এবার নাগরিকত্বের নিয়মে বদল আনা হবে।"  হোয়াইট হাউসে রিপাবলিকানদের সঙ্গে বৈঠকে ট্রাম্প জানালেন, আইনি সংস্কার করেই নতুন নাগরিক বিল আনবে আমেরিকা। বৈঠকে ট্রাম্প বলেন, "বিশ্বের মধ্যে আমেরিকাই একমাত্র দেশ, যেখানে মানুষ বাইরে থেকে আসেন, তাঁর বাচ্চা হয়, আর সেই শিশু আমেরিকার সমস্ত সুবিধা নিয়ে নাগরিকত্ব পায়, যা এক কথায় যুক্তিহীন  ,এই নিয়ম বন্ধ করতেই হবে।" জন্মসূত্রে নাগরিকত্ব- এই  আইন সংশোধন করেই নতুন বিল পেশ করার কথা ভাবছে মার্কিন প্রশাসন। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের বিশেষ আইনজীবীদের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। সংবিধানের ধারা পরিবর্তন করে বিল সংশোধন করতে হবে, সেই আইনিপ্রক্রিয়া দীর্ঘ হোলেও জটিল নয় বলে জানাচ্ছে হোয়াইট হাউস। ছবি তুলতে গিয়ে বিপত্তি না অন্য রহস্য! ক্যালিফোর্নিয়ায় ৮০০ ফুট খাদে পড়ে মৃত ভারতীয় দম্পতি আমেরিকার সংবিধানের ১৪ নম্বর ধারাতেই জন্মসূত্রে নাগরিকত্বের কথা বলা হয়েছে। যেখানে উল্লেখ আছে, যে ব্যক্তি জন্মসূত্রে আমেরিকার, তিনি এ দেশেরই নাগরিক।এই ধারারই সংশোধনের চেষ্টায় ট্রাম্প। তবে, সংশোধিত বিল সেনেট ও হাউস অফ রিপ্রেসেন্টেটিভস-দের সম্মতিতেই পাশ করা যাবে। সেক্ষেত্রে ট্রাম্পের সবচেয়ে বড় কাঁটা ডেমোক্রেটিক। নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের করা মন্তব্যকে ইতিমধ্যেই সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। ইউএস-এর ডেমোক্রেটিক সেনেটর ক্রিশ কুনস জানাচ্ছেন, ৬ নভেম্বরের ভোট ঘিরে আতঙ্কিত ট্রাম্প নতুন অনেক কিছুই ঘোষণা করবেন। ট্রাম্পের নাগরিকত্বের বিলে সংস্কার "Non American"-দের   উদ্দেশ্যেই। সেখানে জোড়াল হচ্ছে ,আমেরিকায় বসবাসকারী বহিরাগতদের উপর ট্রাম্পের ক্ষোভ। ট্রাম্পের উদ্বাস্তু নীতির জেরে মেক্সিকো সীমান্তে প্রতিদিনই লাখ লাখ মানুষ ভিড় জমাচ্ছেন। ভোটের আমেরিকায় তাদের তাবুর সংস্থান দেবেন বলেও ঘোষণা করেছেন ট্রাম্প। অবশ্য, এখনও পর্যন্ত সেই তাবু পৌঁছয়নি বলেই দাবি ডেমোক্র্যাটদের। তাই, ট্রাম্পের নাগরিক বিলে সংস্কারের ভাবনাকে গম্ভীর ভাবেই নিচ্ছে আমেরিকার বহিরাগতরা।  The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন     

```