Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

এই আমন্ত্রণের তাৎপর্য গভীর। কারণ, অতীতে আলিপুরদুয়ার কিংবা নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।

১৮ জুলাই মোদীর সভায় আমন্ত্রিত দিলীপ, শমীকের হাত ধরে মঞ্চে ফিরছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি

গ্রাফিক্স: দিব্যেন্দু দাস

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 14 July 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, একসময়ের মোদী-ঘনিষ্ঠ দিলীপ ঘোষ এবার ডাক পেলেন প্রধানমন্ত্রীর জনসভায়। ১৮ জুলাই, দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন দিলীপের নাম।

এই আমন্ত্রণের তাৎপর্য গভীর। কারণ, অতীতে আলিপুরদুয়ার কিংবা নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভার মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে দলের অন্দরে জল্পনা তৈরি হয়েছিল। দিলীপ নিজেও প্রকাশ্যে আক্ষেপ করে বলেছিলেন, “দলীয় বৈঠকে একটা চেয়ারও জোটে না।” সেই মন্তব্য ঘিরে কম জলঘোলা হয়নি।

কিন্তু বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের আগমনের পরেই বদলাতে শুরু করেছে ছবিটা। দায়িত্ব নেওয়ার সময়েই তিনি জানিয়েছিলেন, দল চলবে ‘পুরনো-নতুন’ সবাইকে নিয়েই। আর তারই প্রতিফলন দেখা গেল এই আমন্ত্রণে।

দলীয় সূত্রের খবর, দিলীপ ঘোষ অবশ্যই দুর্গাপুরের জনসভায় উপস্থিত থাকবেন। একইসঙ্গে শোনা যাচ্ছে, উত্তরবঙ্গে দলের সংগঠন চাঙ্গা করতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তাতে দিলীপ ঘোষেরই অগ্রণী ভূমিকা থাকবে। শমীকের কৌশলী অবস্থান এবং দলের অভিজ্ঞ মুখদের গুরুত্ব দেওয়ার চেষ্টা ইতিমধ্যেই প্রশংসা কুড়োচ্ছে সংগঠনের অন্দরে।

রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষকে ফের প্রধানমন্ত্রীর মঞ্চে নিয়ে আসা নিছক সৌজন্য নয়, বরং শমীকের ‘সেতুবন্ধন রাজনীতি’র প্রথম স্পষ্ট বার্তা। যার উদ্দেশ্য, দীর্ঘদিন ধরে চলা অন্তর্দ্বন্দ্বের ইতি টেনে রাজ্য বিজেপিকে ফের ঐক্যবদ্ধ করা।

এখন দেখার, দিলীপের এই প্রত্যাবর্তন রাজ্য রাজনীতিতে ঠিক কতটা প্রভাব ফেলে। তবে আপাতত একটা জিনিস পরিষ্কার, দলের পুরনো সৈনিকদের ‘অযোগ্য’ ভাবার দিন সম্ভবত শেষ।


```