Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

সিনেপাড়ায় ফের অগ্নিকাণ্ড! পুড়ে ছাই এনটি ওয়ান স্টুডিওর একাংশ

দ্য ওয়াল ব্যুরো: স্টুডিওপাড়ায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)! কয়েকমাস আগেই এসকে মুভিজের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছিল। আর রবিবার আগুন লাগল টালিগঞ্জের (Tollygaunge) এনটি ওয়ান স্টুডিওর (NT1 Studio) একটি অংশে। সূত্রের খবর, এদিন ভোর পাঁচটা থেকে স

সিনেপাড়ায় ফের অগ্নিকাণ্ড! পুড়ে ছাই এনটি ওয়ান স্টুডিওর একাংশ

শেষ আপডেট: 19 March 2023 02:06

দ্য ওয়াল ব্যুরো: স্টুডিওপাড়ায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড (fire)! কয়েকমাস আগেই এসকে মুভিজের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছিল। আর রবিবার আগুন লাগল টালিগঞ্জের (Tollygaunge) এনটি ওয়ান স্টুডিওর (NT1 Studio) একটি অংশে। সূত্রের খবর, এদিন ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগে। আগুনের জেরে পড়ায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে স্টুডিওর সেই জায়গা।

ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের তিনটি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল কর্মীদের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিটের জেরেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্টুডিওর ভিতরে দাহ্য পদার্থ থাকার কারণে আগুন এমন বিধ্বংসী চেহারা নিয়েছিল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর এমন অবস্থা হয় যে, তা বাইরে আশেপাশের বাড়িতেও ছড়িয়ে পড়তে পারত। তবে তার আগেই স্থানীয় বাসিন্দারা নিজেরাই তৎপর হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। তাঁরাই দমকল এবং স্থানীয় থানায় খবর দিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত খবর, আগুন এখনও পুরোপুরি নেভেনি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিনের সংখ্যা বাড়াতে পারে দমকল। তবে আগুন ছড়িয়ে পড়া আটকানো গিয়েছে বলেই খবর। এইমুহূর্তে আগুনের উৎসস্থলে পৌঁছনোর চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। আর কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

শহর জুড়ে ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়া, সপ্তাহান্তে স্বস্তি শহরবাসীর


```