
শেষ আপডেট: 3 May 2023 14:09
দ্য ওয়াল ব্যুরো: দিল্লির আবহাওয়া এই মুহূর্তে বেশ মনোরম। গরমের প্রচন্ড তাপপ্রবাহ কমে গিয়ে বৃষ্টির সোঁদা গন্ধে এখন রোমান্টিক অনুভূতি অনেকেরই। এই পরিবেশে গলা ছেড়ে গান গাওয়ার ইচ্ছে হতেই পারে যে কোনও কারও। দিল্লি পুলিশের কর্মীদেরও যেন এই মেঘলা দিনে একলা ঘরে মন টিকছে না। সেই কারণেই দল বানিয়ে জনপ্রিয় হিন্দি গানের সুরে মেতে উঠলেন তাঁরা (Delhi police cops sing tera hone laga hu)।
রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের ছবির জনপ্রিয় গান ‘তেরা হোনে লাগা হু’ গানে মেতে উঠলেন দিল্লি পুলিশের কিছু কর্মী। রীতিমতো ব্যান্ডের কায়দায় গিটার, ড্রাম সহযোগে গলা ছেড়ে এই গান গেয়েছেন বেশ কয়েকজন। আর এই ভিডিওই ছড়িয়ে পড়েছে নেটপাড়ায় (tera hone laga hu video viral)।
আতিফ আসলামের জনপ্রিয় গানের সুরে মজেছেন নেটিজেনরা। সঙ্গে এই পুলিশ কর্মীরা ভাসছেন প্রশংসার বন্যায়। কর্তব্যের পাশাপাশি, নিজেদের শখকেও এভাবে পুরণ করছেন পুলিশ কর্মীরা এই দৃশ্য বিশেষ দেখা যায় না বললেই চলে।
'কে বলেছে কঠিন দেশসেবার মতো চাকরির পর সমস্ত শখ শেষ হয়ে যায়? আপনারা উদাহরণ হয়ে থাকলেন।' মন্তব্য এক নেটিজেনের। পাশাপাশি, অন্য একজনের মত এই পুলিশ কর্মীরা যেমন রোজগার করছেন, দেশসেবায় নিয়োজিত রয়েছেন এবং গানও গাইছেন। সব মিলিয়ে দিল্লি পুলিশের এই প্রয়াসকে আপন করে নিচ্ছেন নেটিজেনরা ‘তেরা হোনে লাগা হুঁ’-র সুরে সুরে।
পুরীর সমুদ্রে তলিয়ে গেলেন বাবা-ছেলে! হাওড়া থেকে ঘুরতে গিয়েছিলেন