ভাইকে ঠেলে ফেলে দেওয়ার বদলা নিতে এক বছরের শিশুকে খুন করল আট বছরের ছেলে!
দ্য ওয়াল ব্যুরো: কিশোরীর উপর রাগ ছিল আট বছরের ছোট্ট ছেলেটির। কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, সেই রাগে মেয়েটির এক বছরের ভাইকে খুন করবে আট বছরের ছেলেটি! দক্ষিণ দিল্লির ফতেপুর বেরির এই ঘটনায় স্তম্ভিত সকলে!
মঙ্গলবার পুলিশ জানায়, স্থানীয় সূত্
শেষ আপডেট: 30 April 2019 21:02
দ্য ওয়াল ব্যুরো: কিশোরীর উপর রাগ ছিল আট বছরের ছোট্ট ছেলেটির। কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, সেই রাগে মেয়েটির এক বছরের ভাইকে খুন করবে আট বছরের ছেলেটি! দক্ষিণ দিল্লির ফতেপুর বেরির এই ঘটনায় স্তম্ভিত সকলে!
মঙ্গলবার পুলিশ জানায়, স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর দিদি ওই কিশোরী নাকি কয়েক দিন আগে অভিযুক্ত আট বছরের ছেলেটির ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। অনেকেই বলছেন, খেলাচ্ছলে ঘটেছিল ঘটনাটি। ওই ভাইয়ের মাথা ফুলে যায় মেঝেতে পড়ে গিয়ে।
তার পর থেকেই আহত ছেলেটির দাদা, অর্থাৎ আট বছরের সেই ছেলেটি ওই কিশোরীর উপরে রাগ পুষে রেখেছিল। অপেক্ষা করছিল, 'প্রতিশোধ' নেওয়ার। কিন্তু ছোটদের মধ্যে খেলাচ্ছলে ঘটে যাওয়া একটা ঘটনার জের যে এমন নিদারুণ হবে, তা কেউ ভাবতেও পারেনি!
দিল্লির সিনিয়র পুলিশ বিজয় কুমার জানিয়েছেন, শনিবার সকাল থেকে এক বছরের একটি শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পেয়েছিলেন তাঁরা। জানানো হয়েছিল, গ্রীষ্মের রাতে বাড়ির ছাদে মা ও দিদির সঙ্গে ঘুমিয়েছিল বাচ্চাটি। শুক্রবার রাত একটা থেকে চারটের মধ্যে উধাও হয়ে যায় সে।
ইতিমধ্যে, ওই বাড়িরই আৎ এখ ভাড়াটের আট বছরের ছেলেরও নিখোঁজ হওয়ার খবর পায় পুলিশ। পরে বাড়ি-লাগোয়া নর্দমা থেকে এক বছরের বাচ্চাটির দেহ উদ্ধার করে পুলিশ। তার গায়ে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া যায়। চোখে, পেটে, পায়ে রীতিমতো নির্যাতনের চিহ্ন মেলে। কান থেকে রক্তও পড়ছিল। এইমসের মর্গে ময়না-তদন্ত করতে পাঠানো হয়েছে শিশুটির দেহ। দায়ের হয়েছে খুনের মামলাও।
শনিবারেই খুঁজে পাওয়া যায় ভাড়াটের আট বছরের ছেলেটিকেও। চাপের মুখে সে স্বীকার করে, শিশুটির দিদির ওপর রাগ ছিল বলেই সে এই কাণ্ড ঘটিয়েছে। গভীর রাতে চুপিচুপি ছাদে এসে ঘুমন্ত শিশুটিকে তুলে নিয়ে গিয়ে, মেরে ফেলেছে তাকে!
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ওই আট বছরের ছেলেটিকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হবে বিচারের জন্য।