Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় হামলা চালানো সেই দীপ সিন্ধু মারা গেলেন পথ দুর্ঘটনায়

দ্য ওয়াল ব্যুরো: সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় হামলা চালানো পাঞ্জাবি অভিনেতা দীপ সিঁধু। মঙ্গলবার রাতে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে যে, একটি সাদা মাহিন্দ্

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় হামলা চালানো সেই দীপ সিন্ধু মারা গেলেন পথ দুর্ঘটনায়

শেষ আপডেট: 15 February 2022 17:36

দ্য ওয়াল ব্যুরো: সড়ক দুর্ঘটনায় মারা গেলেন প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় হামলা চালানো পাঞ্জাবি অভিনেতা দীপ সিঁধু। মঙ্গলবার রাতে কুন্ডলি-মানেসার-পালওয়াল এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে যে, একটি সাদা মাহিন্দ্রা স্করপিও ট্রাকের পিছনে একেবারে থেঁতলে গেছে। জানা গেছে, সেই গাড়িতে চেপেই পাঞ্জাবের ভাটিন্ডায় যাচ্ছিলেন দীপ সিঁধু। যাওয়ার পথেই রাত সাড়ে ৯টা নাগাদ সেই গাড়িটি একটি ট্রাকের পেছনে গিয়ে সজোরে ধাক্কা মারে। মনে করা হচ্ছে, ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার পথেই মৃত্যু হয় তার। উল্লেখ্য, ২০২১ সালে প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে কৃষক বিক্ষোভ চলাকালীন লালকেল্লার হামলার ঘটনায় জড়িত ছিলেন এই পাঞ্জাবি অভিনেতা দীপ সিঁধু। সেইসময় দিল্লি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে এপ্রিল মাসে জেল থেকে মুক্তি পান তিনি। দিল্লির একটি আদালত স্পষ্ট জানিয়েছিল যে, যখনই পুলিশ তাকে ডাকবে তখনই জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে হবে।

```