Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

নিয়োগ মামলায় সিবিআইয়ের তলব এড়ালেন দেবরাজ, দিলেন ব্যাখ্যাও

সিবিআইয়ের তলবে সাড়া দিলেন না বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজের আরও একটা পরিচয় রয়েছে। তিনি গায়িকা তথা তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সীর স্বামী।

নিয়োগ মামলায় সিবিআইয়ের তলব এড়ালেন দেবরাজ, দিলেন ব্যাখ্যাও

দেবরাজ চক্রবর্তী।

শেষ আপডেট: 29 May 2024 16:12

দ্য ওয়াল ব্যুরো: সিবিআইয়ের তলবে সাড়া দিলেন না বিধাননগর পুরসভার তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজের আরও একটা পরিচয় রয়েছে। তিনি গায়িকা তথা তৃণমূলের বিধায়ক অদিতি মুন্সীর স্বামী।

নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে দু'বার সিবিআইয়ের তলবে হাজিরা দিয়েছিলেন দেবরাজ। এও জানিয়েছিলেন, "একবারের জায়গায় একশো বার ডাকলেও আসব।" 

এদিন না যাওয়ার কারণ হিসেবে দেবরাজ জানান, ভোটের কাজে ব্যস্ত রয়েছেন। ৪ জুনের পর যেকোনও দিন তাঁকে ডাকা হলে তিনি যাবেন বলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়ে দিয়েছেন।

১ জুন অর্থাৎ শনিবার শেষ দফায় রাজ্যের ৯টি আসনে ভোট রয়েছে। ভোটের মধ্যেই ফের বাংলায় কেন্দ্রীয় এজেন্সিকে সক্রিয় করবে বিজেপি, মঙ্গলবার ডায়মন্ড হারবারের রোড শো থেকে অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের এক পদস্থ কর্তার মাধ্যমেই একথা তিনি জানতে পেরেছেন বলেও জানিয়েছিলেন অভিষেক।

অভিষেক বলেছিলেন, "ভোটের মধ্যে ফের বাংলায় কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে অভিযান করাতে চাইছে বিজেপি।"

অভিষেকের ওই দাবির কিছু পরেই রাতেই সিবিআইয়ের নোটিস পৌঁছয় দেবরাজের কাছে। স্বভাবতই, বিষয়টি নিয়ে নতুন করে কৌতূহল তৈরি হয় রাজনৈতিক মহলে। 

গত বছর নভেম্বর মাসে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে দেবরাজের দুটি বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। তারপর তাঁকে দু'বার তলব করা হয়েছিল। দু'বারই অবশ্য তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সাড়া দিয়েছিলেন। জানিয়েছিলেন, একবারের জায়গায় একশো বার ডাকলেও আসব। একজন নাগরিকের কাজ তদন্তে সহযোগিতা করা।

দেবরাজ সে সময় এটাও স্পষ্ট করেছিলেন, যে সময় নিয়োগ দুর্নীতির অভিযোগ করা হচ্ছে, ওই সময় দলে তাঁর চাকরি দেওয়ার ক্ষমতাই ছিল না।


```