Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

ক'দিন আগেই মুখ্যমন্ত্রী গেছেন, আরামবাগে দ্বারকেশ্বরের সেতুর গার্ডওয়াল ভেঙে বিপত্তি, রয়েছে আরও ফাটল

শনিবার গভীর রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। ভেঙে পড়া অংশের পাশের গার্ডওয়ালেও দেখা দিয়েছে ফাটল।

ক'দিন আগেই মুখ্যমন্ত্রী গেছেন, আরামবাগে দ্বারকেশ্বরের সেতুর গার্ডওয়াল ভেঙে বিপত্তি, রয়েছে আরও ফাটল

ঘটনাস্থলের ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 10 August 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: পাঁচ দিন আগেই মুখ্যমন্ত্রীর কনভয় পেরিয়েছে সেতুটি। তার মধ্যেই বিপত্তি। আরামবাগে দ্বারকেশ্বর নদের ওপর তৈরি রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নদীতে।

শনিবার গভীর রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকাজুড়ে। ভেঙে পড়া অংশের পাশের গার্ডওয়ালেও দেখা দিয়েছে ফাটল, যেকোনও মুহূর্তে সেটিও ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।

প্রায় ছয় দশক আগে তৈরি এই সেতুর উদ্বোধন করেছিলেন প্রফুল্ল সেন। বহু দিন ধরে সেতুর ‘স্বাস্থ্য’ খারাপ বলে রিপোর্ট আসছিল। তবুও ৫ অগস্ট মুখ্যমন্ত্রী আরামবাগ থেকে কামারপুকুর হয়ে ঘাটাল যাওয়ার পথে এই সেতুই ব্যবহার করেন।

রামকৃষ্ণ সেতু দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম প্রধান পথ। বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বর্ধমানের সঙ্গে কলকাতার সরাসরি সংযোগ ঘটে এই সেতুর মাধ্যমে। প্রতিদিনই যাত্রীবাহী বাস, ট্রাক-সহ হাজার হাজার গাড়ি চলে। সেতু বন্ধ হলে গোটা দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে বলে আশঙ্কা স্থানীয়দের। এর প্রভাব পড়বে স্কুল-কলেজে যাতায়াতেও।

ঘটনার পর শনিবার সকালে পুলিশ নিরাপত্তার জন্য সেতুর উপর ব্যারিকেড বসায়। আপাতত ওভারলোড গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বাস ও ছোট গাড়ি চলছে।

ঘটনার খবর পেয়ে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়র ও আধিকারিকরা সেতু পরীক্ষা করতে আসেন। স্থানীয় জন প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান স্বপন নন্দী জানান, নবান্ন থেকে পূর্ত দপ্তরের টিম এসে সেতুর নীচে নেমে পুরো পরিস্থিতি দেখেছে। সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, গার্ডওয়াল কেন ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত চলছে।

দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় ও নিত্যযাত্রীরা। বিকল্প সেতুর প্রস্তাব নিয়েও আলোচনা চলছে বলে জানা যাচ্ছে।


```